মুক্তির জন্য আর্শিবাদ চেয়েছেন অশ্বিন
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজুমের প্রভাবে ভারতের চেন্নাই প্লাবিত হয়েছে। শহরের জনজীবন প্রায় ভেঙে পড়েছে। পানিতে ভরা সড়কে নৌকা চলাচল করছে। অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। দেশের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন একজন সাধারণ মানুষের মতো কঠিন সময় পার করছেন।
চেন্নাইয়ে জনজীবন কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত নয়। উপড়ে পড়ে গেছে প্রচুর গাছ ও বৈদ্যুতিক খুঁটি। সোশ্যাল মিডিয়ায় বাজে চেন্নাইয়ের সেই ছবি দেখিয়েছেন অশ্বিন।
অভিজ্ঞ এই অফস্পিনার লিখেছেন, ‘আমার এলাকায় ৩০ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই। মনে হচ্ছে, অনেক জায়গার পরিস্থিতি এমনই। আমাদের সামনে কী বিকল্প রয়েছে, জানা নেই।’ সঙ্গে দিয়েছেন কঠিন পরিস্থিতিতে থেকে মুক্তির জন্য প্রার্থনার ইমোজি।
শুধু অশ্বিন নন, চেন্নাইয়ের বন্যা নিয়ে মুখ খুলেছেন ব্যাডমিন্টন তারকা জ্বালা গাট্টাও। তবে তার এলাকায় ভোগান্তি হয়েছে কি না জানা যায়নি। উদ্ধারকারীদের কাজে কুর্নিশ জানিয়ে তিনি লিখিছেন, আটকে পড়াদের উদ্ধার করতে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অনেক শ্রদ্ধা রইল।
চেন্নাইয়ের দুর্দশার ছবি তুলে ধরেছেন গ্র্যান্ডমাস্টার শ্রীনাথ নারায়ণও। তিনি লিখেছেন, ‘প্রত্যেক জেলাশাসককে অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্য তুলনায় ভাল এবং নিরাপদ জায়গায় রয়েছি। চেন্নাই পুলিশ এবং সরকারের বিভিন্ন দফতরের কর্মীদের অসংখ্য ধন্যবাদ। এই পরিস্থিতির মধ্যে অবিশ্বাস্য পরিশ্রম করে চলেছেন তারা।’
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে। তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝড়। স্থানীয় আবহাওয়ার তথ্য বলছে, মিগজাউমের প্রভাবে চেন্নাইয়ে চলতি বছরে স্বাভাবিকের চেয়ে বৃষ্টির পরিমাণ ২৯ শতাংশ বেড়ে গিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি