নিউজিল্যান্ডের উদ্দেশে যে একাদশ নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ
ঘরের মাটিতে টেস্ট সিরিজ জয়ের কাছাকাছি থাকলেও ড্রয়ে শেষ হয়েছে বাংলাদেশ। এর আগে নিজেদের মাঠে শেষ ওয়ানডে সিরিজ জিততে পারেননি শান্ত-মুশফিক। এখন তাদের সামনে রঙিন পোশাকে দুই ফরম্যাটের সেট কিউই শিবিরে। তাই প্রথম পর্বেই দেশ ছেড়েছে টাইগার ক্রিকেটারদের একটি বহর। সদ্য সমাপ্ত সিরিজে না থাকা লিটন দাস, সৌম্য সরকার ও আফিফ হোসেন সেই দলের অংশ। বাকি ক্রিকেটাররাও আগামীকাল (সোমবার) নিউজিল্যান্ডের ফ্লাইটে যাবেন।
আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। তার আগে রয়েছে প্রস্তুতি ম্যাচ। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্বভার দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত’র কাঁধে। গতকাল (শনিবার) রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে বাংলাদেশের প্রথম বহরের সঙ্গে নিউজিল্যান্ডে গিয়েছেন সহকারী কোচ নিক পোথাসও।
এর আগে বিমানবন্দরে সৌম্য-আফিফরা নামতেই তাদের ঘিরে ধরেন ক্রিকেটভক্তরা। তাদের কেউ কেউ পূরণ করেছেন সেলফির আবদারও। এদিন একে একে বিমানবন্দরে হাজির হতে দেখা যায় মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনদের। এছাড়া দেশ ছেড়েছেন তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান ও মুশফিক হাসানরা। টেস্ট সিরিজ খেলা ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দিয়ে পরের বহরে পাঠানো হবে। সোমবার (১১ ডিসেম্বর) দেশ ছাড়বেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা।
দেশটিতে পা রেখে দুদিন অনুশীলন করবে সফরকারী বাংলাদেশ। এরপর সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের। এরপর আগামী ১৭ ডিসেম্বর হবে দু’দলের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬)
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- স্কয়ার-ইবনে সিনাসহ ৯ ওষুধ কোম্পানির মুনাফায় বড় লাফ
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২৩ মার্চ ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ: লাইভ দেখার উপায়
- ফেসবুকে রিলস পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ
- আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি ঘোষণা: জানুন প্রতিপক্ষ কারা