সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত পোস্ট দিয়ে কিসের ইঙ্গিত দিলেন নাসুম
বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন টাইগারদের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তাকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ১-১ সমতায় শেষ হয় সিরিজ। কিন্তু মাঝখানে ছিল নাসুম।
এরই মধ্যে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে নাসুমের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য। নিজের ভেরিফায়াড ফেসবুক অ্যাকাউন্টে নাসুম লিখেন, ‘৩০ !! ৫৯.১০০ ৩৪ ...১৫০। ইনশা আল্লাহ। প্রয়োজন ১৬। হওয়ার পথে রয়েছে।’
হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় নাসুমের এমন পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে। এ পোস্টের মধ্যদিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার না হলেও নেটিজেনরা বেশ কিছু সমাধান বের করেছেন। তাদের মধ্যে একজন লেখেন, ৩০ ম্যাচে ৫৯ ইনিংসে ১৩৪ উইকেট। ১৫০ উইকেট হতে ১৬টা প্রয়োজন। ইনশাআল্লাহ, সেটা হওয়ার পথে রয়েছে।
সোশ্যাল মাধ্যমে নেটিজেনদের দেয়া এ সমাধানকে একেবারেই অযৌক্তিক মনে করা যাবে না। কারণ বিসিএলের সর্বশেষ দুই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেয়া নাসুমের এই গাণিতিক পোস্টটির মিল রয়েছে প্রথম শ্রেণির পরিসংখ্যানের সঙ্গে। সর্বশেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের হয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। কঠিন সময়ে তাই নিজেকে উজ্জীবিত করতে হয়তো এই পোস্ট দিয়েছেন তিনি।
তবে আরেক নেটিজেন অবশ্য দিয়েছেন ভিন্ন এক সমাধান। যেখানে টেনে আনা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদের জার্সি নম্বর ৩০। সে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ না পাওয়ায় অবাক। আর ৫৯ নম্বর জার্সি ব্যবহারকারী সৌম্য সরকার চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় ছাত্র। আর ৩৪ ... ১৫০ মানে হচ্ছে— টি–টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৩৪ কে ১৫০ তে নিয়ে যেতে চান বলে ইনশাআল্লাহ বলেছেন। প্রয়োজন ১৬ কে অ্যাঞ্জেল সংখ্যা হিসেবে লিখেছে। ইচ্ছা পূরণ করতে আল্লাহ পথে সহায়তা করবেন’।
উল্লেখ্য, গুঞ্জন উঠে বিশ্বকাপ চলাকালে কোচ হাথুরু নাকি চেন্নাইয়ে নিউজিল্যান্ডে ম্যাচ চলাকালে তার সঙ্গে অসৌজন্যমূলখ আচরণ করেছিলেন। যার ফলে কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল্যায়ন কমিটির মুখোমুখিও হয়েছিলেন নাসুম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি