২০২৪ আইপিএল শুরু তারিখ জানাল বিসিসিআই
বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হল আইপিএল। ভারতের এই টুর্নামেন্টের দিকে বাড়তি নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। বিখ্যাত ক্রিকেটার, উন্নত সম্প্রচার, দুর্দান্ত উইকেট, দর্শকদের অংশগ্রহণ সব মিলিয়ে আইপিএল ভক্তদের মধ্যে অতিরিক্ত উন্মাদনা তৈরি করে। অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ ঘোষণা করেছেন ২০২৪ সালের আইপিএল কখন শুরু হতে পারে।
আইপিএলের আসন্ন আসরকে সামনে রেখে আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। সেই নিলামের আগেই কবে থেকে মাঠে গড়াতে পারে আইপিএল তা জানিয়েছে বিসিসিআই। জয় শাহ জানান, মার্চের শেষ সপ্তাহে পর্দা উঠবে আইপিএলের, যা শেষ হবে মে মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসের প্রথম সপ্তাহে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে হবে নারী আইপিএল।
১৯ ডিসেম্বরের নিলামে দলগুলো ৭০ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে, যার মধ্যে সর্বোচ্চ ৩০ জন হতে পারবে বিদেশি ক্রিকেটার। এবারই প্রথম আইপিএলের নিলাম হবে ভারতের বাইরে। মার্চ-এপ্রিলে ভারতে লোকসভার নির্বাচন থাকায় তার আগেই নারী আইপিএল আয়োজন শেষ করতে চায় বিসিসিআই। এরপর মার্চের শেষ সপ্তাহে শুরু করতে চায় ২০২৪ আইপিএল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- ব্যালন ডি’অর ২০২৬: শীর্ষে কেইন, মেসি কত নম্বরে?
- বিদেশি লিগে প্রথমবার আকবর, কোন দলে খেলবেন?
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের দাম: এক ভরি ২২ ক্যারেট সোনার দাম কত
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট, টাকা পাঠানোর সেরা সময়