মুখোমুখি লড়াই করতে যাচ্ছে সাকিব-তামিম
সাকিব আল হাসান ও তামিম ইকবাল দেশের ক্রিকেটে পারফরম্যান্স ও জ্যেষ্ঠতার ভিত্তিতে দুই প্রভাবশালী তারকা। দলের লকার রুমের পরিবেশও অনেকটাই নির্ভর করে তাদের ওপর। সম্প্রতি এই দুই সিনিয়র ক্রিকেটারের সম্পর্ক ভালো যাচ্ছে না। যার প্রভাব পড়েছে দলে। বিশ্বকাপকে সামনে রেখে তাদের বিরোধ আবারও সামনে এসেছে। তামিম সতীর্থ সম্পর্কে সরাসরি কিছু না বললেও বিশ্বকাপের আগে সাকিব টাইগারদের উদ্বোধনী ম্যাচের কথা বলেছিলেন।
এই মুহূর্তে সাকিব-তামিম দুজনই ক্রিকেট থেকে দূরে আছেন। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া তামিম নিউজিল্যান্ড অ্যাওয়ে সিরিজে খেলছেন না। এ ছাড়া ইনজুরির কারণে খেলা থেকে দূরে আছেন অধিনায়ক সাকিবও। আসন্ন বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন -এমনটা নিজেরাই জানিয়েছেন দুই তারকা। দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে রংপুর রাইডার্সের হয়ে সাকিব ও ফরচুন বরিশালের হয়ে খেলার কথা রয়েছে তামিম ইকবালের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। উদ্বোধনের দ্বিতীয় দিনেই সাকিব-তামিমের দল মুখোমুখি হবে। আগামী ২০ জানুয়ারি দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলায় জমজমাট ম্যাচটি হওয়ার কথা রয়েছে। আসরে দ্বিতীয়বার ফ্র্যাঞ্চাইজি দুটি মুখোমুখি হবে আগামী ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামে।
সম্প্রতি গণমাধ্যমকে সাকিব বলেছেন, আমার খুব আশা ছিল নিউজিল্যান্ডে এটলিস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে যাব। কারণ আমার ধারণা ছিল ৪ সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবো। গত দুই দিন আগেও আমি এখানে ডাক্তার দেখিয়েছি সে বলেছে আরও ২ সপ্তাহ অপেক্ষা করতে। তারপর আসতে আসতে রিহ্যাভ শুরু করতে। যতটুকু লাগার কথা ছিল তার থেকে বেশি লাগছে, ৬ সপ্তাহের মতো। তারপর ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব।
বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী সাকিব। বলেন, বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।' এর আগে তামিমও একই রকম আশাবাদ ব্যক্ত করেন। গণমাধ্যমকে তামিম বলেন, 'আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে আমি আবারও ক্রিকেটে ফিরবো।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: নাহিদের গতির ঝড়, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- নাহিদ রানার ফাইফার, অল-আউট নিউজিল্যান্ড
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)