আইসিসি থেকে সুখবর পেলেন নাহিদা-মুর্শিদা
সম্প্রতি মাঠে বেশ ভাল করছে বাংলাদেশ নারী দল। ঘরের মাঠে পাকিস্তানকে সিরিজে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসও গড়লেন নাইজারের সুলতানা জ্যোতিরা। বিজয় দিবসে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে স্পিনার নাহিদা আখতার প্রথম বাংলাদেশি মহিলা ক্রিকেটার হিসেবে নভেম্বরে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছিলেন। এবার বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা অবস্থান অর্জন করলেন তিনি।
বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নীত হয়েছেন দ্বাদশ স্থানে। তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬২, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। তবে নাহিদার সমান পয়েন্ট পেয়েছেন পাকিস্তানের অফ-স্পিনার নাশরা সান্ধু, ফলে দুজনেই যৌথভাবে ১২তম স্থানে রয়েছেন।
নাহিদার এমন উন্নতিতে মূলত ভূমিকা রেখেছে প্রোটিয়াদের বিপক্ষে সবশেষ ম্যাচে তার ৩ উইকেট শিকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১১৯ রানের রেকর্ড জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। এছাড়া সর্বশেষ ৯ ম্যাচে নাহিদা ২০ উইকেট নিয়েছেন। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা বিশের মধ্যে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার। বর্তমানে দলের বাইরে থাকা সালমা খাতুন ৪৮৪ রেটিং নিয়ে ২০ নম্বরে আছেন। এছাড়া ৩২ ও ৩৩ নম্বরে আছেন যথাক্রমে রুমানা আহমেদ ও জাহানারা আলম। ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৫৬ নম্বরে আছেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন। ৩২১ পয়েন্ট নিয়ে তাদের পরেই সুলতানা খাতুন। তিন স্পিনারই নিজেদের সেরা রেটিং পেয়েছেন।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের মুর্শিদা খাতুন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। যা তাকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠিয়ে দিয়েছে। অপরাজিত ৯১ রানের চমৎকার ইনিংসে ভর করে তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৩৫৪, যা এই টপ অর্ডার ব্যাটারের ক্যারিয়ার সেরা। এছাড়া আগে থেকে বাংলাদেশের প্রধান প্রতিনিধি হয়ে ওই তালিকার ১৫ নম্বরে রয়েছেন ফারজানা হক। অধিনায়ক জ্যোতি আছেন ২৭ নম্বরে, তার রেটিংও এখন ক্যারিয়ার সেরা ৫০৯।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live