এ জয় টি-টোয়েন্টিতে সিরিজ জিততে সাহায্য করবে বাংলাদেশের
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সীমিত ওভারের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর এ নিয়ে অন্যরকম অনুভূতি। কারণ তার সঙ্গেই ঐতিহাসিক জয় পায় টাইগাররা। ম্যাচ শেষে দেওয়া বক্তৃতায় শান্তার ভঙ্গিতে আত্মতৃপ্তির রেখা স্পষ্ট ফুটে উঠল।
বক্তব্যে শান্ত বলেছেন, ‘ক্রিকেটাররা যেভাবে এই ম্যাচ খেলেছেন তাতে সত্যিই গর্বিত। সিরিজের আগে আমরা ভেবেছিলাম, এই সিরিজ জিততে পারবো। প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও সৌভাগ্যক্রমে আজ আমরা জিততে পেরেছি। বোলাররা অনেক কিছু শিখেছেন। তারা ভালো এরিয়া বাছাই করে বোলিং করছিল, নিজের উইকেট খুঁজতে যায়নি। আজ বোলাররা যেভাবে বোলিং করেছে তাতে খুশি। আমি বোলারদের চাপ দেওয়ার চেষ্টা করিনি, শুধু আমার নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি এবং আমার নিজের কাজের ওপর মনোযোগ দিয়েছি।’
শান্ত আরও বলেন, ‘এই ম্যাচ জয় আমাদের অনেক আত্মবিশ্বাসী (টি-টোয়েন্টি সিরিজের জন্য) করে দেয়, যদিও টি-টোয়েন্টি একটি ভিন্ন ফরম্যাট এবং আমরা সেই অনুযায়ীই পরিকল্পনা করবো। আমরা কিছু জায়গায় (নেপিয়ারের বিভিন্ন জায়গায় ঘুরতে) যাওয়ার পরিকল্পনা করছি, তবে আমাদের মনে রাখতে হবে, আমাদের কয়েক দিনের মধ্যে টি-টোয়েন্টি খেলতে হবে।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘এরকম তো চিন্তা কখনই করিনি (৯৮ রানে নিউজিল্যান্ডকে অলআউট করার)। লম্বা সময় যখন ভালো বল করেছি, উইকেট এমনিই পড়েছে। এমন কিছু ছিলো না যে ১০০ বা ৯৮ রানে অলআউট করে দেব। ভালো জায়গায় লম্বা সময় বল করার পরিকল্পনা ছিলো, ওটাই তারা করেছে। এজন্য খুবই গর্ব বোধ করছি যে ওরা আগের দুই ম্যাচ হারার পর ফিরে আসতে পেরেছেন।’
নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শনিবার ভোরে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে কিউইদের বিপক্ষে রান তাড়ায় ম্যাচ জেতার ইতিহাসে সবচেয়ে বড় জয়টি পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
নেপিয়ারে টস জিতে ফিল্ডিং করতে নেমে কিউইদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট আর ২০৯ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। এতে টাইগাররা তিন ম্যাচ সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে হেরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live