অবসরের পরে এই প্রথম নতুন ভুমিকায় দেখা যাবে পোর্লাডকে
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর থেকে আমরা এখন ছয় মাসেরও বেশি দূরে। এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে দলগুলো। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আসন্ন টুর্নামেন্টের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেট তারকা কাইরন পোলার্ডকে উপদেষ্টা নিয়োগ করেছে।
সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট দলের। যে কোনো ফরম্যাটে ক্রিকেটে নিয়মিত হারছে তারা। তাই ক্রিকেটে সুদিন ফেরাতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।
সবশেষ ভারত বিশ্বকাপে বাজে পারফর্মের কারণে শোচনীয়ভাবে বিদায় নিতে হয়েছিল ২০১৯ বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়নদের। এরপর সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে ইংলিশরা। যে কারণে নাজুক পরিস্থিতি থেকে উত্তরণ করে ভালো ফলাফলের জন্য পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড।
২০২৪ সালের ৪ জুন পর্দা উঠতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে ওয়েস্ট ইন্ডিজে, তাই ক্যারিবিয়ান মাঠের বিষয়ে পোলার্ড ভালো বুঝবেন- এমন ধারণা থেকেই তাকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইংলিশ ক্রিকেট বোর্ড।
জনপ্রিয় ইংলিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদন জানায়, ক্রিকেটার হিসেবে পোলার্ড খেলার সঙ্গে গভীরভাবে সংযুক্ত, এজন্য তার সঙ্গে অস্থায়ী চুক্তি করেছে বোর্ড। ফলে আগামী বছরের মেগা আসরে পোলার্ডকে ফুলটাইম দলে পাবে না ইংল্যান্ড।
তবে বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজের পিচের কন্ডিশন বুঝতে ব্যর্থ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে সাহায্য করবেন পোলার্ড। ক্যারিবিয়ান পিচগুলো বিশেষ ক্ষেত্রে স্লো ও নিচু হয়ে যেতে পারে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার অভিজ্ঞতা ইংল্যান্ড ক্রিকেটারদের নেই, সেজন্য পোলার্ড তাদের জন্য ভালো সহায়ক হবেন বলেই আশা করছে বোর্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live