সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সামনে প্রোটিয়াদের রানের পাহাড়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজে এই জয় প্রথম। দ্বিতীয় ম্যাচেও খারাপ করেননি নেগারা সুলতানা জ্যোতিরা। কিন্তু বড় ব্যবধানে হেরে যায় ম্যাচটি। তৃতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের সুযোগ রয়েছে দুই দলেরই। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু নোংরা বাংলাদেশের দেখা মিলেছে।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। বড় রানের লক্ষ্য এড়ানোর জন্য আগে ব্যাটিং প্রয়োজন ছিল সফরকারীদের জন্য। ভাগ্যটা টসে সহায় হয়নি। সেটার মাশুলই বাংলাদেশ দিয়ে গেল পুরোটা ম্যাচে। নির্ধারিত পঞ্চাশ ওভারে প্রোটিয়া মেয়েদের সংগ্রহ ৪ উইকেটে ৩১৬ রান। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভার্ট আর তাজমিন ব্রিটসের দুই দুর্দান্ত সেঞ্চুরিই বাংলাদেশের সামনে দাঁড় করিয়েছে রানের পাহাড়।
বেনোনি উইলোমোর পার্ক স্টেডিয়ামে পিচ ছিল একেবারেই ব্যাটিং উপযোগী। পিচে যেমন ছিল না ঘাস, তেমনি ছিল না ফাটল। স্পিন নির্ভর বাংলাদেশের জন্য তাই শুরুটাই হয়ে যায় যথেষ্ট কঠিন। শুরুর দিকে বাজে ফিল্ডিং সেই হতাশা বাড়িয়েছে আরও বেশি।
প্রথম ৫ ওভার খানিক ধীরে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হতে শুরু করে উলভার্ট-ব্রিটস জুটি। পাওয়ারপ্লের পর আক্ষরিক অর্থে বাংলাদেশকে কোনো সুযোগই দেননি এই দুই ব্যাটার। ১৯ ওভারের মাঝে ১০০ আর ৩০ ওভারের মাঝে আসে দুইশ রান। সেঞ্চুরি পেয়েছেন দুজনেই। টাইগ্রেস দলপতি জ্যোতি উইকেটের আশায় একে একে ব্যবহার করেছেন ৭ বোলার। কিন্তু কেউই দিতে পারেননি কাঙ্ক্ষিত ব্রেকথ্রু।
বাংলাদেশ প্রথম সফলতা পায় ইনিংসের ৪৩তম ওভারে। লরা উলভার্টকে বোল্ড করেন মারুফা আক্তার। ততক্ষণে লরার সংগ্রহ ১২৬। স্কোরবোর্ডে জমা হয়েছে ২৪৩ রান। টিকতে পারেননি ব্রিটসও। ১১৮ রান করে দলীয় ২৫১ রানে রিতু মনির বলে স্ট্যাম্পিং হন তিনি। অ্যানিকি বসের সঙ্গে এরপর দ্রুত রান তোলেন শুন লুস। এই জুটি থেকে আসে ৪৮ রান। ২৯৮ রানে লুসকে ফেরান রাবেয়া। পরের বলেই আবারও ফেরান নাদিন ডি ক্লার্ককে।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩১৬ পর্যন্ত তোলে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে এদিন সেরা বোলার ছিলেন রাবেয়া। ১০ ওভারে ৪৯ রানের খরচায় পেয়েছিলেন ২ উইকেট। একটি করে উইকেট মারুফা এবং রিতুর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?