এবার মাশরাফির গড়ার অনন্য রেকর্ড ভাঙলেন সোহান
বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২০১৬সালে, তিনি ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র ৫১ বলে তিন অঙ্কের রান করেছিলেন। সাত বছর পর আজ (বৃহস্পতিবার) মুর্তজার রেকর্ড ভাঙলেন হাবিবুর রহমান সোহান। তিনি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নর্থ জোনের হয়ে ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরি করেন।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করেছিল মধ্যাঞ্চল। তাদের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়ায় উত্তরাঞ্চলের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সোহান। এরপর খেলেছেন ঝোড়ো শতকের ইনিংস। ৭ চার ও ৮ ছক্কার বাউন্ডারিতে তিনি ৪৯তম বলে ম্যাজিক ফিগারে পৌঁছে যান।
দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এতদিন রেকর্ডটি মুর্তজার নামে ছিল। সাত বছর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত ডিপিএলের ম্যাচে তিনি কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলেছিলেন। আর ওই ম্যাচেই ৫০ বলে রেকর্ড গড়েন শতকের। যা তারচেয়ে আরও দুই বল কম খেলে অর্জন করেছেন সোহান।
তবে এমন ইনিংসও প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির তালিকায় দশের বাইরে রয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাগার্ক মাত্র ২৯ বলে সেঞ্চুরি নিয়ে আছেন ধরাছোঁয়ার বাইরে। যা তাকে দ্রুততম সেঞ্চুরির তালিকার শীর্ষে রেখেছে। গত ৭ অক্টোবর দেশটির ঘরোয়া টুর্নামেন্ট দ্য মার্শ কাপে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তিনি ১৩ ছক্কা ও ১০ চারে ওই রেকর্ড গড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। তিনি মাত্র ৩১ বলে শতক হাঁকান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live