পানিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দলের মাঠে নামার কথা। তবে এই ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। পিচে খেলা নিয়ে অনেক শঙ্কা আছে।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তবে গতকাল থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি হচ্ছে। এমনকি আজ সকাল থেকে দুপুর পর্যন্তই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকে আকশের অবস্থা কিছুটা ভালো।
দুপুরের পর বৃষ্টি থামলেও আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। এখনো মাউন্ট মঙ্গানুইয়ের আকাশে যথেষ্ট মেঘ আছে। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। তাছাড়া আবাহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরো বেশি। ম্যাচটি যেহেতু স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাই মাঠে গড়ানো নিয়ে বেশ শঙ্কা থাকছে।
এদিকে বাংলাদেশ চাইবে আজ যেন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে পারে তারা। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সহকারী কোচ নিক পোথাস বলেন, 'বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে।'
'আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।'-আরো যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live