একাদশে চমক নিয়ে আজ ২য় টি-টোয়েন্টিতে বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে নামবে টাইগাররা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। প্রথম ম্যচ নেপিয়ারে হলেও আজকের ম্যাচের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল।
আগের ম্যাচ জিতলেও আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ওপেনিংয়ে। কারণ লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। প্রথম ম্যাচে নেপিয়ারে ব্যাট করার সময় রান নিতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন লিটন। সেদিন চোট নিয়েই পুরোটা সময় ব্যাটিং করেছেন। রান নিতে খানিকটা অস্বস্তিতে ভুগছিলেন তা স্পষ্টই বোঝা যাচ্ছিলো। তারপরও দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।
গতকাল নেপিয়ার থেকে যখন মাউন্ট মঙ্গানুইয়ে উদ্দেশে টিম বাসে উঠছিলেন লিটন, তখন দেখা যায় তার পুরো পা ব্যান্ডেজ করা। খুড়িয়ে খুড়িয়ে হাটছিলেন এই ওপেনার। এমন অস্বস্তি নিয়ে আজ খেলার জন্য কতটা প্রস্তুত লিটন তা নিয়ে বড় প্রশ্ন থাকছেই।
লিটনের অনুপস্থিতে ওপেনিংয়ে রনি তালুকদারের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। ফর্মে থাকা সৌম্যের জন্য ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়াটা একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জ। আর লিটনের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন শামিম হোসেন। তিনি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবেন। বোলিংয়ে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?