সাকিবের জন্য মানুষ পাগল হয়ে গেছে, পাপন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসনে লড়বেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। নড়াইল-২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ঠিক সেখানেই শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন পাপন।
এ সময় সাকিব এবং মাশরাফির নির্বাচন প্রসঙ্গে পাপন বলেন, 'কি বলার আছে? বলার তো কিছু নাই। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে ওকে দেখার জন্য। আমার সঙ্গে ওর কথা হয়েছে। মাশরাফির সাথেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে (সাকিব) সবাই ভোট দেবে।'
পাপন বলেন, 'সাকিবের তো আলাদা একটা প্লাস পয়েন্ট আছে। আপনাকে মনে রাখতে হবে একটা হচ্ছে দলের ভোট আরেকটা নিউট্রাল (নিরপক্ষ) ভোট। নিউট্রাল ভোটগুলো আমার মনে হয় সাকিবের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। ওকে সামনাসামনি দেখতে পাওয়া.... যারা নাকি রাজনীতিতে জড়িত না তারাও সাকিবকে ভোট দিতে যাবে।'
বিসিবি সভাপতি হতে আগ্রহী প্রকাশ করেছেন মাশরাফি-সাকিব দুজনই। তাদের মধ্যে কে যোগ্য এমন প্রশ্নে পাপন বলেন, 'বলা মুশকিল, এটা বলা কঠিন। এটা সহজ না অনেক কঠিন। এটা এখানে বলা ঠিক হবে না।'
নির্বাচনে জয়ী হলে সাকিব খেলবে কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, 'ওর সাথে তো কথা হয়েছে ও খেলবে। মানে ২০২৫ সাল পর্যন্ত খেলার কথা। সেটাই জানি। আমার ধারণা ও খেলবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live