মুস্তাফিজের বিকল্প ইংল্যান্ডের পেসার গ্লিসনকে যত টাকায় দলে ভেড়ালো চেন্নাই
চলমান আইপিএলে তারুন ছন্দে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে এবারের আইপিএলে আর বেশি দিন দেখা যাবে না বাংলাদেশের কাটার মাস্টারকে। কেননা ১ মে পর্যন্ত তার এনওসি দিয়েছে বিসিবি। তাইতো সবার প্রশ্ন উঠে তার জায়গা পূরণ করবে কে। সরাসরি না বললেই তার উত্তর দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস।
নতুন করে এক বিদেশী ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা রিচার্ড গ্লিসনকে দলে ভিড়িয়েছে ধোনিরা। তবে তাকে নেয়া হয়েছে ডেভন কনওয়ের বদলি হিসেবে।
বাঁ-পায়ের ইনজুরিতে ভুগছেন তিনি। আইপিএলের শুরু থেকেই সন্দেহ ছিল পুরো মৌশুম খেলতে পারবেন কিনা। আর এইবার সেই সন্দেহই সত্যি হলো। ছিটকে গেছেন আইপিএল থেকে। তার পরিবর্তে স্বাভাবিকভাবেই কোনো ব্যাটার নেওয়ার কথা ছিল চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্টে। কিন্তু চেন্নাই দলের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী হওয়ায় বিদেশি খেলোয়াড়ের স্লটটি পূরণ করা হয়েছে পেসার গ্লিসনকে দিয়ে।
আর এই দিকে বাংলাদেশের কাটার মাস্টার ফিজকে ১মে পর্যন্ত পাবে চেন্নাই সুপার কিংস। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরবেন তিনি। নি:সন্দেহে আইপিএলের শেষ দিকে মুস্তাফিজের মিস করবে চেন্নাই সুপার কিংস। কেননা এখন পর্যন্ত ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় তিন নম্বরে আছে ফিজ। তাই এই রকম ফর্মে থাকা বোলারকে মিস না করার কিছু নাইভ
মুস্তাফিজের অনুপস্থিতি পূরণে হয়তো চেন্নাই একাদশে সুযোগ মিলতে পারে ইংল্যান্ডের পেসার গ্লিসনের। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। পেশাদার ক্রিকেটেও তার যাত্রা শুরু হয়েছে কিছুটা দেরিতে, ২৭ বছর বয়সে। ২০১৬ টি-টোয়েন্টি ব্লাস্টে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন গ্লিসন। পরবর্তীতে ৩৪ বছর বয়সে ২০২২ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয় ইংল্যান্ডের জার্সিতে। যেখানে নিজের প্রথম আট ডেলিভারিতে গ্লিসন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রিষাভ পান্তের উইকেট শিকার করেছিলেন।
তবে এর আগে কখনোই আইপিএল খেলা হয়নি গ্লিসনের। যদিও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড, বিপিএল, বিগ ব্যাশ, এসএটোয়েন্টি ও আইএল টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন। সবমিলিয়ে ৯০ টি-টোয়েন্টিতে ১০১ উইকেট শিকার করেন গ্লিসন, যেখানে তার ইকোনমি রেট ৮.১৮। গ্লিসনকে তার ভিত্তি মূল্য ৫০ লক্ষ্য রুপি দিয়ে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম