জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াড থেকে বাদ মুস্তাফিজ
চলছে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। এখানে বিশ্বের সব বড় বড় ক্রিকেটাররা খেলে থাকেন। বাংলাদেশ থেকে এইবারের আইপিএলে খেলছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলে মাতাচ্ছেন তিনি। আর কিছু দিন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের প্রস্তুতির কথা চিন্তা করে বড় বড় দল গুলো তাদের ক্রিকেটারদের আইপিএল খেলতে ছেড়ে দিয়েছেন।
তবে বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ খেলতে আইপিএল ছেড়ে দেশ ফেরার কথা রয়েছে মুস্তাফিজের। তবে আজকে ঘরের মাঠের সেই সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। এই দলে নেই মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। জানা গেছে মুস্তাফিজকে পুরো আইপিএল খেলানো চিন্তাভাবনা করছে বিসিবি। তাই তাকে স্কোয়াড থেকে বাহিরে রাখা হয়েছে। অন্য দিকে সাকিব আল হাসান জিম্বাবুয়ের পরিবর্তে ডিপিএলের সুপার লিগ খেলার ইচ্ছা পোষণ করায় তাকে দলে নেওয়া হয়নি।
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live