গতকালকে ২০০ রান করেও ম্যাচ হেরে সরাসরি যাকে দুষলেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ
আজ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও লাখনৌ সুপার জায়েন্টস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় লাখনৌ সুপার জায়েন্টসের অধিনায়ক লোকেশ রাহুল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৪ উইকেটের ২১০ রান স্কোর বোর্ডে জমা করে চেন্নাই সুপার কিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারালেও মার্ক স্টোনিয়াসের সেঞ্চুরিতে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌছে যায় লাখনৌ সুপার জায়েন্টস। ৩ বলে হাতে ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে লোকেশ রাহুলরা।
এই ম্যাচে মোটেও ভালো বল করতে পারেনি চেন্নাই সুপার কিংসের বোলাররা। শার্দুল ঠাকুর ৩ ওভার বল করে দিয়েছেন ৪২ রান। মুস্তাফিজ ৩.৩ ওভার বল করে দিয়েছেন ৫১ রান। পেয়েছেন মাত্র এক উইকেট। মাথিশ পাথিরানা ৪ ওভার বল করে দিয়েছেন ৩৫ রান। ২ উইকেট শিকার করেছেন তিনি।
ম্যাচ শেষে দলের হারের কারণ ব্যাখ্যা করেছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এক্ষেত্রে মাঠে অতিরিক্ত শিশিরকে দায়ী করেছেন তিনি। গায়কোয়াড় মনে করেন, অতিরিক্ত শিশির থাকার কারণে স্পিনাররা ভালো করতে পারেননি। অর্থাৎ স্পিনারদের চেন্নাই ভালোমতো কাজে লাগাতে পারেননি।
গায়কোয়াড় বলেন, ‘এই হার গিলতে পারাটা কঠিন। কিন্তু ক্রিকেটের ভালো একটি ম্যাচ ছিল। লখনৌ শেষ দিকে সত্যিই ভালো খেলেছে। ১৩-১৪তম ওভার পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণ ছিল। কিন্তু এরপর স্টয়নিস ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে দুর্দান্ত খেলেছে।’
গায়কোয়াড় বলেন, ‘শিশির একটি ভূমিকা পালন করেছে। আমি মনে করি, সেখানে অনেক বেশি শিশির ছিল এবং আমাদের স্পিনারদের ম্যাচের বাইরে নিয়ে গেছে। শিশির না থাকলে আমরা খেলার মাঝের দিকটি নিয়ন্ত্রণ করতে পারতাম এবং খেলাটিকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারতাম। এটা ক্রিকেটের অংশ। আপনি সত্যিই অ-নিয়ন্ত্রিত কোনোকিছুকে পরিবর্তন করতে পারবেন না। টুর্নামেন্টে এখনো অনেক পথ বাকি রয়েছে।’
গায়কোয়াড়ের অপরাজিত ১০৮ আর শিবম দুবের ২৭ বলে ৬৬ রানের সুবাদে চেন্নাইয়ের তোলা ২১০ রানের পুঁজি যথেষ্ট ছিল কিনা, এমন প্রশ্নে গায়কোয়াড় বলেন, ‘প্রথমে ব্যাটিং করে আমরা এর বেশি কিছু করতে পারতাম না। সত্যি বলতে, আমি কখনই ভাবিনি যে এটি যথেষ্ট ছিল।’
চেন্নাই অধিনায়ক আরও বলেন, ‘গত কয়েকটি অনুশীলন সেশনে আমরা যে ধরনের শিশির দেখেছি, গতকালও তেমনটি ছিল। আমি জানতাম যে, এটি (ম্যাচ) শেষ ওভারে নামবে কিন্তু তাদের কৃতিত্ব যে, তারা সত্যিই ব্যাটিং করেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live