MD. Razib Ali
Senior Reporter
টানা দুই ম্যাচে লাখনৌর বিপক্ষে পরাজয়, চেন্নাই দলে আসছে বড় পরিবর্তন জানালেন কোচ
টানা দুই ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে হারার স্বাদ পায় চেন্নাই সুপার কিংস। আবার টানা দুই ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচ হারার স্বাদ পেল মুস্তাফিজরা। ফলে ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে লাখনৌ সুপার জায়েন্টসের বিপক্ষে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস। এমন পরাজয়ের পর দলে পরিবর্তনের কথা জানিয়েছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরবেন ফিজ। আগামী ১ মে পর্যন্ত বিসিবি থেকে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি। ফলে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই খেলতে হবে ধোনিদের। ফিজ চলে যাওয়ার পর অনেকটা বাধ্য হয়েই দলে পরিবর্তন আনতে হবে চেন্নাইকে।
দলটির প্রধান কোচ এ প্রসঙ্গে বলেন, ‘কয়েক ম্যাচ পরই মুস্তাফিজ চলে যাবে। আমাদের বাধ্য হয়েই আরেকটি পরিবর্তন আনতে হবে। আমরা এমন একটি দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি। আমাদের একাধিক ক্রিকেটারের চোট সমস্যা রয়েছে, যা কিছুটা উদ্বিগ্নের কারণ। আমাদের এখন পর্যন্ত অনেক পরিবর্তন আনতে হয়েছে। কয়েকটি ফর্মের কারণে আবার কয়েকটি পরিবর্তন আমরা আনতে বাধ্য হয়েছি।’
তিনি আরও বলেন, ‘এখানে অনেক চাপ আছে। উপরের দিকে ব্যাট করা মিচেলের জন্য ভালো হবে। নিচে নামিয়ে ঝড়ো ব্যাটিংয়ের দায়িত্ব তাকে দেয়া মনে হয় না ঠিক হবে। এ কারণেই আমরা তাকে উপরে খেলিয়েছি। যেখানে সে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা