জাতীয় নির্বাচন ২০২৫: আসন সীমানায় বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই খসড়ার বিরুদ্ধে আপত্তি জানাতে আগ্রহীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, “সারা দেশের মধ্যে ৩৯টি আসনের সীমানা পুনঃনির্ধারণ করে একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। যাদের আপত্তি আছে, তারা ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
যেসব আসনের সীমানা পরিবর্তন হচ্ছে
সীমানা পরিবর্তনের তালিকায় রয়েছে:
পঞ্চগড়: ১, ২
রংপুর: ৩
সিরাজগঞ্জ: ১, ২
সাতক্ষীরা: ৩, ৪
শরীয়তপুর: ২, ৩
ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪, ১৯
গাজীপুর: ১, ২, ৩, ৫, ৬
নারায়ণগঞ্জ: ৩, ৪, ৫
সিলেট: ১, ৩
ব্রাহ্মণবাড়িয়া: ২, ৩
কুমিল্লা: ১, ২, ১০, ১১
নোয়াখালী: ১, ২, ৪, ৫
চট্টগ্রাম: ৭, ৮
বাগেরহাট: ২, ৩
গাজীপুরে আসন বাড়ছে, বাগেরহাটে কমছে
ইসি আনোয়ারুল ইসলাম জানান, ভোটার সংখ্যা বিশ্লেষণ করে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করেছে।
তিনি বলেন, “গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার থাকায় সেখানে একটি আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে, বাগেরহাটে ভোটার তুলনামূলকভাবে কম হওয়ায় একটি আসন কমানোর সুপারিশ এসেছে।”
সীমানা নির্ধারণ প্রক্রিয়া
সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। ইসি জানায়, এই কাজের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়, যারা জনশুমারি, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থা, প্রশাসনিক একক ইত্যাদি বিষয় বিবেচনা করে খসড়া প্রস্তাব দেয়।
কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “২০২২ সালের জনশুমারির তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আমরা এই খসড়া প্রস্তুত করেছি। রাজনৈতিক প্রভাবমুক্তভাবে, পেশাদার দৃষ্টিভঙ্গিতে সীমানা নির্ধারণ করা হয়েছে।”
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- ব্রাজিলের পরের ম্যাচের তারিখ ও সময়, থাকছে পূর্ণ সূচি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত