সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের অঙ্কে শীর্ষ দশ কোম্পানির তালিকা।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস। এদিন কোম্পানিটির ৪১ কোটি ২০ লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৩৫ কোটি ৫৫ লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে।
আর ৩২ কোটি ২৫ লাখ টাকা লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস।
এ ছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— সায়হাম টেক্সটাইল মিলস ২৪ কোটি টাকা, প্যারামাউন্ট টেক্সটাইল ২৩ কোটি টাকা, সিটি ব্যাংক ২১ কোটি টাকা, শাইনপুকুর সিরামিকস ২০ কোটি টাকা, ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ ২০ কোটি টাকা, প্রাইম ব্যাংক ১৯ কোটি টাকা, ডাচ্-বাংলা ব্যাংক ১৫ কোটি টাকা।







