Alamin Islam
Senior Reporter
ডাকসু নির্বাচন ফলাফল: কারা বিজয়ী হবেন, জানালেন এসএম ফরহাদ
দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। এমন এক সময়ে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ নারী ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে তাদের প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন। তার বিশ্বাস, এবারের নির্বাচনে নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই শিক্ষার্থীদের বিজয় নিশ্চিত করবে।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এস এম ফরহাদ নারী শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি লেখেন, "বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছেন; এবারও তার ব্যতিক্রম হবেন না, ইনশাআল্লাহ।"
ফরহাদ তার পোস্টে আরও উল্লেখ করেন, যারা ডাকসুকে রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত করতে চাইছেন, মব তৈরি করে শিক্ষকদের হুমকি দিচ্ছেন এবং কেন্দ্রে কেন্দ্রে ভয় দেখাচ্ছেন—তাদের এই অপচেষ্টাকে ব্যর্থ করে দিতে ছাত্রীরা গভীর রাত পর্যন্ত কেন্দ্র পাহারা দিচ্ছেন।
আরও পড়ুন:
ভোট গননা শেষ না হতেই অনেক বড় সুখবর পেলো ভিপি প্রার্থী উমামা
ডাকসু নির্বাচনের ফলাফল: এইমাত্র যা জানা গেল
এই ছাত্রনেতা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, "স্বপ্নের এই ক্যাম্পাসকে গড়তে বোনেরা এভাবেই নেমে আসবেন। দিন শেষে বিজয় শিক্ষার্থীদেরই হবে, ইনশাআল্লাহ।" তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ক্যাম্পাসে চলছে তীব্র জল্পনা-কল্পনা। নারী শিক্ষার্থীদের সক্রিয়তাই যে নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে, ফরহাদের কথায় সেই ইঙ্গিতই স্পষ্ট।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন ঋণে বিএসইসির নতুন নিয়ম, বদলে গেল শেয়ার বিক্রির শর্ত
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়
- ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের সঙ্গে একীভূত হবে’
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে এআইআইবির নতুন উদ্যোগ
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন, বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব যেভাবে
- গরম কফি ছোড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত অজ্ঞান মিশর কোচ