ডাকসু নির্বাচনের ফলাফল: এইমাত্র যা জানা গেল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ‘এবারের ভোটে ৮০ শতাংশেরও বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। রাত ১১টা বা ১২টার মধ্যে ফলাফল প্রকাশিত হবে।’
আজ বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কিছু কেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টার মধ্যেই অধিকাংশ কেন্দ্রেই ভোট কাস্ট সম্পন্ন হয়েছে। বিকেল ৪টার পর্যন্ত শহীদুল্লাহ মুসলিম হলে ৭৫%, সলিমুল্লাহ মুসলিম হলে ৭৯%, অমর একুশে হলে ৬২%, বিজয় একাত্তর হলে ৮৫.০২% ভোট কাস্ট হয়েছে। অন্যান্য হলে তথ্য এখনও আসেনি।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮,৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০,৯১৫ জন। ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ প্রার্থী। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট ২৩৪টি পদে লড়াই করছেন এক হাজার ৩৫ জন প্রার্থী।
এবারের নির্বাচনে অন্তত ১০টি প্রধান প্যানেল অংশগ্রহণ করছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে লড়াই করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর মধ্যে রয়েছে: জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ‘প্রতিরোধ পর্ষদ’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্যান্য শিক্ষার্থী সংগঠন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন ঋণে বিএসইসির নতুন নিয়ম, বদলে গেল শেয়ার বিক্রির শর্ত
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়
- ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের সঙ্গে একীভূত হবে’
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে এআইআইবির নতুন উদ্যোগ
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন, বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব যেভাবে
- গরম কফি ছোড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত অজ্ঞান মিশর কোচ