আজ ডিএসইর ব্লক মার্কেটে বড় লেনদেন, শীর্ষে শ্যামপুর সুগার মিলস
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে জমজমাট লেনদেন হয়েছে। বাজারসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন ব্লক মার্কেটে মোট ২৪ প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়, যার আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় ১১ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ ৩৮ হাজার টাকার, যা একদিনেই সর্বোচ্চ।
দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। এ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। প্রতিষ্ঠানটির প্রায় ১ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া বড় অঙ্কের লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—
ওরিয়ন ইনফিউশন লি., প্রায় ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার টাকা
ফাইন ফুডস লি., প্রায় ১ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা
কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লি., প্রায় ১ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা
বিশেষজ্ঞরা মনে করছেন, ব্লক মার্কেটের এ ধরনের লেনদেন বাজারে বড় বিনিয়োগকারীদের সক্রিয় উপস্থিতির ইঙ্গিত দেয়।
আমিনুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- খতিয়ানে নিজের নাম আছে কি না দেখবেন যেভাবে, জানুন সহজ পদ্ধতি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া: ১১ গোলের ম্যাচ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- vivo X500 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- HONOR Magic9 Pro Max: দাম, ক্যামেরা, ব্যাটারি ও স্পেসিফিকেশন
- আবহাওয়ার খবর: ৬০ কিমি বেগে হাওয়ার শঙ্কা, ৩ বন্দরে সংকেত