Md Razib Ali
Senior Reporter
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ, কখন ও কোথায় দেখবেন?
দক্ষিণ এশিয়ার ফুটবলে আজ এক হাইভোল্টেজ লড়াইয়ের দিন। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রোববার (৩১ মে) মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাংলাদেশ ও ভারত। ফুটবল ভক্তদের কাছে এই ম্যাচটি 'সাউথ এশিয়ান এল ক্লাসিকো' হিসেবেই পরিচিত।
ইতিমধ্যেই দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে আজকের লড়াইয়ের মূল লক্ষ্য গ্রুপ সেরা হওয়া। গ্রুপ সেরা হতে পারলে সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নেপালকে এড়ানো সম্ভব হবে।
প্রস্তুতির শেষ তুলির টান
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে গতকাল শনিবার সকালে গোয়ায় জহরলাল নেহেরু স্টেডিয়ামের নিকটবর্তী ডন বক্সো কলেজ মাঠে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। মালদ্বীপের বিপক্ষে আগের ম্যাচে রক্ষণের দুর্বলতায় দুটি গোল হজম করতে হয়েছিল বাংলাদেশকে। তাই অনুশীলনে রক্ষণভাগের ভুলত্রুটি শুধরে নিতে বাড়তি কাজ করেছেন কোচ পিটার বাটলার।
পরিসংখ্যান ও বর্তমান অবস্থা
ফিফা র্যাঙ্কিং কিংবা মাঠের লড়াই—সবটাতেই ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ এখন বর্তমান চ্যাম্পিয়ন। সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে ভারত জিতেছে ৬টিতে এবং বাংলাদেশ ২টিতে। ১টি ম্যাচ ড্র হয়েছে। তবে আশার কথা হলো, গত দুই সাফে ভারতকে হারিয়ে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই আত্মবিশ্বাসই আজ মাঠে কাজে লাগাতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
কোচের পরিকল্পনা ও নতুন মুখ
কোচ পিটার বাটলার জানান, মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ৮০ শতাংশ বল পজিশন রেখেও সুযোগ হাতছাড়া হওয়ায় মেয়েরা কিছুটা হতাশ ছিল। তবে ভারতের বিপক্ষে তারা মানসিকভাবে শক্তিশালী হয়েই মাঠে নামবে। দলে উমেলা, প্রীতি, সাগরিকা, মমিত ও অর্পিতার মতো তরুণ প্রতিভাদের অন্তর্ভুক্তি দলে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করেছে। আজকের ম্যাচে শুরুর একাদশে কিছু পরিবর্তনের আভাসও দিয়েছেন কোচ।
কখন ও কোথায় দেখবেন ম্যাচটি?
বাংলাদেশ বনাম ভারতের এই মহরণটি শুরু হবে আজ রোববার রাত ৮টায়। ফুটবল প্রেমীরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন T Sports-এর পর্দা এবং T Sports YouTube চ্যানেলে।
এক নজরে আজকের ম্যাচ:
প্রতিযোগিতা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ
ম্যাচ: বাংলাদেশ বনাম ভারত
তারিখ: ৩১ মে
সময়: রাত ৮টা (বাংলাদেশ সময়)
সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস (টিভি ও ইউটিউব)
সরাসরি লাইভ দেখতে এখানে ক্লিক করুন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা, এআইকে ঘিরে নতুন শঙ্কা
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- কলেজে ভর্তির আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- জিপিএ-৫ পেলেই ট্যাব? শিক্ষামন্ত্রীর বক্তব্যে মিলল নতুন তথ্য
- কাবা শরীফের সামনে ভিডিও, বিএনপি নেতার বড় ঘোষণা
- ১ ইউরোতে বাড়ি কিনুন ইতালিতে, তবে মানতে হবে যেসব কঠিন শর্ত
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে জেনে নিন আজকের দাম
- নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
- এসএসসি পরীক্ষার আগে বড় ঘোষণা, টেস্ট ও ফরম পূরণের সময়সূচি প্রকাশ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য