Md Razib Ali
Senior Reporter
আজকের খেলার পূর্ণাঙ্গ সূচি: ব্রাজিল বনাম মরক্কো
খেলাধুলার দুনিয়ায় আজ এক ব্যস্ততম দিন। একদিকে যেমন ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ, অন্যদিকে বাইশ গজের ক্রিকেটে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ফুটবল ভক্তদের জন্য আজকের সবচেয়ে বড় আকর্ষণ হলো সেলেসাওদের মাঠে নামা। মরক্কোর বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এছাড়া ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে ভারত-আফগানিস্তান ওয়ানডে লড়াই এবং নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
ঘরে বসে রিমোটের বোতাম টিপে সরাসরি কোন কোন খেলা উপভোগ করতে পারবেন, তার একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো:
আজকের খেলার সময়সূচি
| খেলার ধরন | ম্যাচ | সময় | সরাসরি টিভি চ্যানেল |
|---|---|---|---|
| বিশ্বকাপ ফুটবল | যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে | সকাল ৭টা | বিটিভি, টি স্পোর্টস ও সময় |
| বিশ্বকাপ ফুটবল | কাতার বনাম সুইজারল্যান্ড | রাত ১টা | বিটিভি, টি স্পোর্টস ও সময় |
| বিশ্বকাপ ফুটবল | ব্রাজিল বনাম মরক্কো | ভোর ৪টা (আগামীকাল) | বিটিভি, টি স্পোর্টস ও সময় |
| বিশ্বকাপ ফুটবল | হাইতি বনাম স্কটল্যান্ড | সকাল ৭টা (আগামীকাল) | বিটিভি, টি স্পোর্টস ও সময় |
| ১ম ওয়ানডে | ভারত বনাম আফগানিস্তান | বেলা ২টা | স্টার স্পোর্টস ২ |
| নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ | আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড | বেলা ৩:৩০ মি. | স্টার স্পোর্টস ১ |
| নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ | অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা | সন্ধ্যা ৭:৩০ মি. | স্টার স্পোর্টস ১ |
| নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ | নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ | রাত ১১:৩০ মি. | স্টার স্পোর্টস ১ |
বিশেষ দ্রষ্টব্য:
ব্রাজিল ভক্তদের জন্য আজকের রাতটি হতে যাচ্ছে নির্ঘুম। ভোর ৪টায় মরক্কোর মুখোমুখি হবে লাতিন আমেরিকার এই ফুটবল পরাশক্তি। অন্যদিকে, ক্রিকেটে ভারত ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ কাজ করছে। আপনার প্রিয় দলের খেলাটি মিস না করতে নির্দিষ্ট সময়ে চোখ রাখুন টেলিভিশনের পর্দায়।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ