‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
জামালপুরের মেলান্দহ উপজেলায় ‘জিনের নির্দেশে’ কবর থেকে এক বৃদ্ধার মরদেহ উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দাফনের প্রায় ১২ ঘণ্টা পর শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত হালিমা বেগম (৬৫) নয়াপাড়া গ্রামের মৃত সোহরাব আকন্দের স্ত্রী।
স্থানীয়দের ভাষ্য, শনিবার সকালে হালিমা বেগমের মৃত্যু হলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের কয়েকজন সদস্য অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। এ সময় দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর ‘জিনের আসর’ হয়েছে এবং তাদের মাধ্যমে জিন জানাচ্ছে, হালিমা বেগম এখনও জীবিত। এ কারণেই তাঁকে কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।
শনিবার রাতেই কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। প্রথমে তাঁকে মেলান্দহে নেওয়া হয়। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, হাসপাতালে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক হালিমা বেগমকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ পুনরায় বাড়িতে নিয়ে যান।
ঘটনাটি নিয়ে মৃতের পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট চিকিৎসক গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- আজকের স্বার্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের দর
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- OPPO Find X10 Pro Max-এ তিন ২০০MP ক্যামেরা, ব্যাটারি ৮,০০০mAh
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান