ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এএফসি অ্যাগ্রো বায়োটেকের।

আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ারের দর ৪০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ টাকায়।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আমরা টেকনোলজিসের দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৪.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সায়।

আর ৪ টাকা ৪০ পয়সা বা ৪.৪৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস, দিনশেষে যার দর দাঁড়ায় ৯৪ টাকা ২০ পয়সায়।

এ ছাড়া দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— রতনপুর স্টিল রি-রোলিং মিলস ৪.৩৫ শতাংশ, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস ৪.০৮ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনস ৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার ৩.৯৮ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজ ৩.৯২ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স ৩.৪৪ শতাংশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৩.৪৪ শতাংশ।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর