মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়ে বড় খবর, আটক ৮৭ জন
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮৭ বাংলাদেশিসহ ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে পৃথক চারটি অভিযানে তাদের আটক করা হয়।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের ২০ কর্মকর্তা সকাল ৯টা থেকে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র ও বৈধতার বিষয় যাচাই করা হয়।
তদন্ত শেষে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৮৭ জনই বাংলাদেশি
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ১১২ জনের মধ্যে ৮৭ জন বাংলাদেশি নাগরিক। এছাড়া ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।
আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ৫২ বছর। তাদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী।
যেসব অভিযোগে আটক
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এই ধারার আওতায় বৈধ কাগজপত্র বা মালয়েশিয়ায় অবস্থানের বৈধ পাস না থাকার বিষয়টি রয়েছে।
এ ছাড়া একই আইনের ১৫(১)(সি) ধারায় বৈধ পাস বা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থানের অভিযোগ রয়েছে। পাশাপাশি ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগও তদন্ত করা হচ্ছে।
আটক ১১২ জনকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রি, বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা
- ব্রাজিলের পরের দুই ম্যাচ কবে, জানুন সময়সূচি ও প্রতিপক্ষ
- ডোমিনেজ স্টিলে মালিকানা বদল, এবার পর্ষদেও বড় রদবদল
- ব্রাজিল বনাম ভারত: শেষ পর্যন্ত কী হলো ম্যাচে, জানুন ফলাফল
- আয়-সম্পদে বড় উত্থান অ্যাপেক্স ফুডসের, ডিভিডেন্ড কেন একই?
- আজকের টাকার রেট কত: বাড়লো ২০টি দেশের টাকার মান
- আজ ১০/০৪/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- Vivo V80: ৭,২০০mAh ব্যাটারি ও ZEISS ক্যামেরার চমক
- সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর