সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের অঙ্কে শীর্ষ দশ কোম্পানির তালিকা।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। এদিন কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলসের ৪৮ কোটি ১২ লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে।
আর ৩৭ কোটি ৬০ লাখ টাকা লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস।
এ ছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— ব্র্যাক ব্যাংক ৩৩ কোটি টাকা, শাহজিবাজার পাওয়ার ৩০ কোটি টাকা, ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ ২৭ কোটি টাকা, প্রাইম ব্যাংক ২৫ কোটি টাকা, একমি পেস্টিসাইডস ২৪ কোটি টাকা, সিটি ব্যাংক ২১ কোটি টাকা, এনভয় টেক্সটাইলস ২১ কোটি টাকা।










