রুমিন ফারহানার মধ্যেও ‘হাসিনার ছায়া’!
গণঅভ্যুত্থান ঘিরে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্যের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্যকে ‘দুষ্ট লোকের কথা’ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এসব বক্তব্য তার নিজের নয় বলেও স্পষ্ট করেন রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, ১৯ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ‘দুষ্ট সমন্বয়করা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ নামে ডাকতে শুরু করেন।
একই পোস্টে ডিবি হেফাজতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ঘিরে বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ার কথাও উল্লেখ করেন।
রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, ‘এমনকি ডিবি হেফাজতে যেসময় নাহিদ-আসিফরা মাইর খাচ্ছিলো, সেসময় পুকুর পাড়ে হাসনাত-সারজিসদের জুস খেতে দেখে, দুষ্ট পুলিশ সদস্যরা বলাবলি করছিল, গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করার কারণেই ডিবি হেফাজতে থেকেও বুকে বাতাস লাগিয়ে ঘুরতে পারতেছে হাসনাত-সারজিস!’
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলার পর থেকেই ‘দুষ্ট লোকেরা’ রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পাচ্ছেন।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, চায়ের দোকানে কেউ কেউ এমন মন্তব্যও করছেন যে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বক্তব্যের সুরে কথা বলছেন এবং সংসদে আওয়ামী লীগের ‘যোগ্য প্রতিনিধি’ হয়ে উঠেছেন।
তবে এসব মন্তব্যের দায় নিজের ওপর না নিয়ে রাশেদ খাঁন স্পষ্ট করে বলেন, ‘এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনোটাই আমার কথা নয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে