হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিদের জন্য বিশেষ সুযোগ
দেশের বড় ঋণখেলাপিদের জন্য বড় ধরনের ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১ হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপি গ্রাহকদের ঋণ পুনঃতফসিল বা নবায়নের ক্ষেত্রে নতুন সুযোগ দেওয়া হয়েছে। এ সুবিধার আওতায় তারা দুই বছর ঋণ পরিশোধে বিরতি (গ্রেস পিরিয়ড)সহ সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল বা নবায়ন করতে পারবেন।
তবে ১ হাজার কোটি টাকার কম খেলাপি ঋণের গ্রাহকরা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন না। এ বিষয়ে সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই সুবিধা নিতে আগ্রহী ঋণখেলাপিদের চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। এরপর ব্যাংকগুলোকে আগামী ডিসেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার আওতায় আগে সুবিধা নেওয়া গ্রাহকরাও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। তবে যারা এর আগে বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনঃতফসিল করেছেন, তাদের ক্ষেত্রে আগের সুবিধার মেয়াদ বাদ দিয়ে নতুন মেয়াদ নির্ধারণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, খেলাপি ঋণের পরিমাণ কমানোর পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতেই এই সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে ব্যবসায়িক আয় ও ঋণ পরিশোধের সক্ষমতায়। ফলে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর ঋণ খেলাপিতে পরিণত হয়েছে।
কর্মকর্তাদের মতে, মূলত এসব বড় শিল্পগোষ্ঠীকে ঋণ পরিশোধের সুযোগ করে দিতেই ১ হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান