বেস্ট হোল্ডিংসের মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল সাত শতাংশ
অর্থ বছর শেষে মুনাফা প্রায় ২৫ শতাংশ কমলেও ঢাকা শেয়ারবাজারে উল্টো চিত্র দেখা গেছে বেস্ট হোল্ডিংসের শেয়ার দরে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করার পরপরই লেনদেনের সময় এর শেয়ারমূল্য ৭.০৯ শতাংশ বেড়ে ১৫.১০ টাকায় দাঁড়িয়েছে। স্পন্সর ও পরিচালকদের বাইরে থাকা সাধারণ বিনিয়োগকারীরা এই ডিভিডেন্ডের আওতায় থাকবেন।
২০২৫-২৬ অর্থ বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমে হয়েছে ২৪ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের বছর ছিল ৩২ কোটি ২৮ লাখ টাকা। গত দুই বছর ধরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ধারাবাহিকভাবে কমছে। সর্বশেষ অর্থ বছরে তাদের বেসিক ইপিএস ২৩.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.২৩ টাকায়, যেখানে আগের বছর এটি ছিল ০.৩০ টাকা।
শেয়ারবাজারের তালিকাভুক্ত হোটেল ও হসপিটালিটি খাতের এই কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করলে মুনাফার টানাপোড়েন স্পষ্ট হয়। ২০২৩-২৪ অর্থ বছরে ইপিএস ১.৪৩ টাকা থাকলেও পরবর্তী দুই বছরে তা উল্লেখযোগ্য হারে নিচে নেমেছে। চলতি বছরের প্রথম নয় মাসের হিসাবেও ইপিএস ৪৮ শতাংশ কমে ০.১৩ টাকায় ঠেকেছে, যা বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি বেস্ট হোল্ডিংস। তবে এবার স্পন্সরদের বাদ দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্তে বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কোম্পানিটির ভাষ্যমতে, সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৪ কোটি ১৮ লাখ টাকা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে প্রদান করা হবে।
আগামী ৬ ডিসেম্বর শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর ২৯ ডিসেম্বর সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। সভার স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটির বোর্ড। মুনাফার নিম্নমুখী প্রবণতা বজায় থাকলেও বিনিয়োগকারীদের নজর এখন আসন্ন এজিএম ও কোম্পানিটির পরবর্তী কৌশলগত সিদ্ধান্তের দিকে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট: লাইভ স্কোর ও ম্যাচের আপডেট
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সপ্তাহের ২য় কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার
- অ্যাম্বি ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের নতুন কোম্পানি সচিব নিয়োগ
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি