সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে কোহিনূর কেমিক্যালের।
আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ারের দর ৪৪ টাকা ৪০ পয়সা বা ৮.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬৯ টাকা ৮০ পয়সায়।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমসের দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৫.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ টাকায়।
আর ৮০ পয়সা বা ৪.৭৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার, দিনশেষে যার দর দাঁড়ায় ১৬ টাকা ১০ পয়সায়।
এ ছাড়া দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ৪.৪৯ শতাংশ, মতিন স্পিনিং মিলস ৪.৪৩ শতাংশ, ফাইন ফুডস ৪.০৪ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস ৩.৮৭ শতাংশ, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস ৩.৫৫ শতাংশ, ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ৩.৩৩ শতাংশ, জেমিনি সি ফুড ৩.২ শতাংশ।










