বাংলাদেশের প্রশংসা করে যা বললেন ট্রেন্ট বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে এসব ব্যর্থতার আগে টি-টোয়েন্টি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে সিরিজ হারিয়েছিল লাল-সবুজের দলটি।
এছাড়া ক্রিকেটে বাংলাদেশের উন্নতি খুব কাছ থেকেই দেখেছেন ট্রেন্ট বোল্ট। ঘরের মাঠে বাংলাদেশের কাছে দুইবার ওয়ানডে সিরিজও হেরেছে কিউইরা। এছাড়া ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা তো বাঁহাতি এই পেসারের ভুলে যাওয়ার কথা নয়।
তাই সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেয়নি নিউজিল্যান্ড। এমন ব্যাটিংয়ের জন্য মুমিনুল হকের দলকে কৃতিত্ব দিতে ভুলেননি বোল্ট। তবে শেষ বেলায় মুমিনুল-লিটনকে আউট করে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে বল্ট বলেন, 'ঘর এবং ঘরের বাইরে বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তারা এখানে অনেক ভালো ব্যাটিং করেছে। ক্রিকেটে তারা এখনও উন্নতি করছে। আমরা তাদেরকে হালকাভাবে নেইনি এই সিরিজে। ম্যাচের যে অবস্থা তা দেখে রোমাঞ্চিত। ফলাফল দুই দলের পক্ষেই যেতে পারে।'
'তারা সত্যি খুব, খুব ভালো খেলেছে। আমরা মাথার ঘাম পায়ে ফেলে বোলিং করেছি, এটাই টেস্ট ক্রিকেট। উইকেট এখনও অনেক ভালো। তারা যেভাবে উইকেটে টিকে ছিল তাদের কৃতিত্ব দিতেই হয়। তবে শেষ বিকেলে কয়েকটি উইকেট পেয়ে ভালোই লেগেছে।'
টানা ৩দিন ধরেই ৩০ ডিগ্রীর মতো তাপমাত্রা নিউজিল্যান্ডে। এরমধ্যেই চলছে দুই দলের খেলা। এছাড়া উইকেটের আচরণেও তেমন পরিবর্তন আসেনি। তবে উইকেট যে এতো ভালো হবে তা আশা করেননি বোল্ট।
বোল্ট বলেন, 'আমরা এতো ভালো উইকেট আশা করিনি। রাচীন মাঝে দিয়ে কয়েক ওভার করেছে। পেসাররাও বুদ্ধি খাটিয়ে বোলিং করছে। আমাদেরকে উইকেট তুলে নেয়ার মূল মন্ত্রটা খুঁজে বের করতে হয়েছে। কৃতিত্ব দিতেই হবে বাংলাদেশকে। তারা ভালো খেলে ম্যাচটাকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ