ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ নভেম্বর ১১ ২০:৪৯:০৩
চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দাপট ধরে রেখেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে শামিত শোমের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। তাঁর গোলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাস আরও বেড়েছে।

বুধবার (১১ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’-এর ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটে শামিত শোমের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দল। এরপর প্রথমার্ধের ৪৩ মিনিটে হামজার গোল বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়।

শামিত শোমের গোলে শুরু বাংলাদেশের

ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। চতুর্থ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল স্বাগতিকরা। অধিনায়ক হামজা চৌধুরীর নেওয়া শটটি অবশ্য গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়।

এরপর সপ্তম মিনিটে হোসাইনের ক্রস থেকে সুযোগ তৈরি হলেও ফারহান বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। তবে পরের মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ।

ডান দিক থেকে আসা ক্রস সামলাতে গিয়ে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল ঠিকমতো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। প্রথম শটটি আটকে গেলেও ফিরতি বলে পা ছুঁইয়ে জালে পাঠান শামিত শোমে। ৮ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

সুযোগ পেয়েও গোল করতে পারেনি শ্রীলঙ্কা

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। ১১ মিনিটে আদাভান রাজামোহন বাংলাদেশের রক্ষণভাগে ফাঁক তৈরি করে গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু শামিত শোমের বাধায় শট নেওয়ার আগেই থেমে যায় তাঁর আক্রমণ।

১৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে ডিলন ডি সিলভা ক্রস করলেও সেটি মাঠের বাইরে চলে যায়।

অন্যদিকে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। হোসাইনের আরেকটি ক্রস শ্রীলঙ্কার বক্সে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল। পরে কর্নার থেকে পাওয়া বলে বক্সের বাইরে শট নেন হামজা চৌধুরী। তাঁর প্রচেষ্টা অবশ্য ডান পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

৪৩ মিনিটে হামজার গোল, ব্যবধান ২-০

প্রথম গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় প্রথমার্ধের ৪৩ মিনিটে জালের দেখা পান অধিনায়ক হামজা চৌধুরী। তাঁর এই গোলেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০।

এতে প্রথমার্ধের শেষ দিকে আরও স্বস্তিদায়ক অবস্থানে পৌঁছে যায় স্বাগতিক দল।

আগেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগেই সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছিল দলটি।

অন্যদিকে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শ্রীলঙ্কা। গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে তাদের অন্তত এক পয়েন্ট প্রয়োজন।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দুই দলের এই লড়াই। স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি শুরুর কথা ছিল।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার একাদশ

বাংলাদেশের একাদশে রয়েছেন মেহেদী সারাবন (গোলরক্ষক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, তারিক কাজী, শামিত শোমে, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসাইন ও মোহাম্মদ ইব্রাহিম।

শ্রীলঙ্কার একাদশে রয়েছেন সুজন পেরেরা (গোলরক্ষক), গ্যারেট কেলি, ডিলন ডি সিলভা, স্যামুয়েল ডুরান্ট, লিওন পেরেরা (অধিনায়ক), স্টিভেন সাকায়ারাদজি, ক্লদিও কামারকনেখট, নিলোশান সেন্থুরওয়াসান, উইলিয়াম থমাসন, আদাভান রাজামোহন ও জেসন থায়াপারান।

উল্লেখ্য, বুধবার দিনের আগের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে ভারত।

সরাসরি দেখতে এখানে ক্লিককরুন।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ