মেসিকে ‘নাচিয়ে’ আর্জেন্টাইন ডিজে হলেন ‘খুনী’
মেসিকে খোশ মেজাজে দেখে ভক্ত-সমর্থকরাও ছিলেন দারুণ খুশি। কিন্তু পুরো পরিস্থিতি বদলে গেছে রোববার সন্ধ্যার পর থেকে। প্যারিস সেইন্ট জার্মেইর পক্ষ থেকে জানানো হয়েছে, করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন মেসিসহ ক্লাবের চারজন ফুটবলার।
এরপর থেকেই ভক্ত-সমর্থকরা দায় দিচ্ছেন, সেই পার্টিকে, যেখানে গিয়ে সবার সঙ্গে নেচেছেন মেসি। শুধু তাই নয়, সেই পার্টিতে মেসিকে নাচানোর জন্য গান বাজানো ডিজে ফার পালাসিওকে খুনী বলেও উল্লেখ করছেন অনেকে। এর পরিমাণ এতোই বেশি যে, রীতিমতো কোভিড টেস্টের প্রমাণ দিয়ে নিজেকে নির্দোষ দাবী করেছেন পালাসিও।
নতুন বছরের পার্টিতে মেসির সঙ্গে ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন পালাসিও। সেই ছবির মন্তব্যের ঘরে পালাসিওকেই মেসির করোনা আক্রান্ত হওয়ার পেছনে দায়ী করা হয়। কেননা সেই পার্টিতে পালাসিওর বাজানো গানেই নেচেছিলেন মেসি।
তাই নিজেকে নির্দোষ দাবী করতে করোনা নেগেটিভ সার্টিফিকেটও আপলোড করেছেন পালাসিও। সেখানে তিনি লিখেছেন, ‘মেসি কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আমি অনেক বার্তা পাচ্ছি এবং ট্রেন্ডিং হয়ে গেছি। মানুষ বলছে আমিই মেসিকে করোনাভাইরাস দিয়েছি।’
পালাসিও আরও লিখেছেন, ‘মানুষ এতো দূর চলে গেছে যে, তারা আমাকে খুনী বলতে শুরু করেছে। উরুগুয়ে যেতে হবে দেখে গতকাল আমিও কোভিড টেস্ট করিয়েছি এবং আমার কোনো করোনা হয়নি। আমি আপনাদের সেটিই দেখাচ্ছি।’
এর আগে মেসির সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আমি আমার সবচেয়ে সেরা নাচটি আজকে নাচালাম। আমাকে আমন্ত্রণ জানানোয় মেসির পুরো পরিবারকে ধন্যবাদ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?