মেয়াদ শেষ জানা গেল আর কত দিন থাকছেন নান্নু-বাশার
গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। পুরোপুরি খোলাসা করতে না চাইলেও জালাল জানান, নির্বাচক প্যানেলে পরিবর্তনের বিষয়ে ভাবনা আছে তার।
জালাল বলেন, ‘যেহেতু একটা সিরিজ চলমান আছে, বোর্ড সভাপতিও বাইরে আছেন… আমরা ইতোমধ্যে কথাবার্তা বলছি। এই ডিসেম্বরে চুক্তি শেষ হয়ে গেছে। যেহেতু সিরিজ চলছে আর তারা এখনও কাজ করে যাচ্ছে, এর মধ্যে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এজন্য টেম্পোরারিলি তাদের কয়েকটা দিন চালিয়ে যেতে বলেছি এবং তারা সেভাবেই কাজ করে যাচ্ছে।’
‘বোর্ড থেকে বলা হয়েছে- তারা এই কয়দিন কন্টিনিউ করুক। বোর্ড সভাপতি আসলে এই বিষয়ে সিদ্ধান্ত হবে।’
নির্বাচক প্যানেলে পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘কিছু তো আছে। আমার কিছু চিন্তাভাবনা আছে সিলেকশন কমিটি নিয়ে। সেটা আমরা বোর্ডেই জানাব।’
দল নির্বাচনের গুরুদায়িত্বে এক দশক ধরে আছেন নান্নু ও বাশার। ২০১১ সালে আকরাম খানের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন তারা। ২০১৬ সালে নান্নু প্রধান নির্বাচকের দায়িত্ব পান। নির্বাচক প্যানেলে মাস কয়েক আগে বেড়েছে নির্বাচকের সংখ্যা।
জাতীয় দলের সাবেক দুই অধিনায়কের সাথে প্যানেলে যুক্ত হয়েছেন আরেক সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক। প্রধান নির্বাচক নান্নু ও অপর অভিজ্ঞ নির্বাচক বাশারের মেয়াদ অবশ্য ডিসেম্বরে শেষ হয়ে গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ