দ্বিতীয় টেস্টে জয়ের বদলি হিসেবে অভিষেক হতে যাচ্ছে তারকা ওপেনারের
কোয়ারেন্টিনসহ বিভিন্ন ইস্যুতে নিউজিল্যান্ডে এই মুহূর্তে বিকল্প ওপেনার পাঠানোর পরিকল্পনা নেই বিসিবির। এদিকে সেখানে টাইগারদের বহরে তৃতীয় ওপেনার হিসেবে আছেন নাইম। সবমিলিয়ে জয় না খেললে ক্রাইস্টচার্চে সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে নাইমকেই।
হাবিবুল বাশার বলেন, 'নাইম শেখ তো তৃতীয় ওপেনার হিসেবে গিয়েছে। জয় আমি যতদূর জানি যেটুক শুনেছি এখনো ফুল রিপোর্টটা পাইনি। সে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবে কিনা সময় তো খুব বেশি নেই। নিউজিল্যান্ডে আমরা জানি রিপ্লেসমেন্ট পাঠিয়ে কোন লাভ নেই, কোয়ারেন্টিন পিরিয়ড সব মিলিয়ে...নাইম শেখ কিন্তু দলের সাথে গিয়েছেন থার্ড ওপেনার হিসেবে, মোস্ট লাইকলি জয় না খেললে ও খেলবে।'
এর আগে এক ভিডিও বার্তায় ফিজিও বায়োজিদ ইসলাম জয়ের ইনজুরি নিয়ে বলেন, 'মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ওর আঙুলে একটি ইনজুরি হয়েছে। তার তিন ও চার নম্বর আঙুলের মাঝে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন তিনি সেটাকে সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে ওর হাতে। ৭- ১০ দিন ওকে আমরা পর্যবেক্ষণে রাখছি। ওষুধ দিয়ে দেয়া হয়েছে।'
প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন জয়। তার অসাধারণ ইনিংসে তাল মিলিয়ে বাংলাদেশ করে ৪৫৮ রান। বাংলাদেশ লিড পায় ১৩০ রানের। চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৪৭ রান। পাঁচ উইকেট হাতে থাকা কিউইদের লিড মাত্র ১৭ রানের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ