শেষ মুহুর্তের লড়াইয়ে শেষ হলো নিউজিল্যান্ড বাংলাদেশের টেস্ট
গত বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সাউদাম্পটনে হওয়া ফাইনাল ম্যাচটিতে বিরাট কোহলির ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা হাতে তোলে কিউইরা। যে আসরে তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ।
প্রথম আসরে কোনো জয়ের মুখ না দেখতে পারা দলটিই দ্বিতীয় আসরে এসে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে। সেটা আবার তাদেরই মাটিতে। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এটিই সত্য।
মাউন্ট মুঙ্গানুইতে আজ (বুধবার) নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এটি কিউইদের মাটিতে যে কোনো ফরম্যাটে টাইগারদের প্রথম জয়।
এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সেইসঙ্গে নামের পাশে যোগ করেছে মূল্যবান ১২টি পয়েন্ট।
এতে করে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তাদের ওপরে আছে কেবল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারত। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এখন বাংলাদেশের নিচে। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
৫৩ পয়েন্ট নিয়েও শতকরা হিসেবে পিছিয়ে থাকায় (৬৩.০৯ শতাংশ) চার নম্বরে আছে ভারত। শতভাগ সাফল্যে এক নম্বরে অস্ট্রেলিয়া (৩৬ পয়েন্ট), দুইয়ে শ্রীলঙ্কা (২৪ পয়েন্ট)।
৭৫ শতাংশ জয় আর ৩৬ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পাঁচ নম্বরে থাকা বাংলাদেশ ১২ পয়েন্ট পেয়েছে ৩৩.৩৩ শতাংশ ম্যাচ জিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’