১১ বছরে যা পারেনি এশিয়ার কোনো দল, তা করে দেখালো বাংলাদেশ
ঘরে বাইরে মিলিয়ে ১৬ বারের চেষ্টায় অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে অধরা টেস্ট জয় ধরা দিলো। এতে করে নিউজিল্যান্ডের নিজেদের দুর্গে টানা অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ টানলো টাইগাররা।
এই হারের আগে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত ছিল নিউজিল্যান্ড। সর্বশেষ তারা নিজেদের মাটিতে টেস্ট হেরেছিল ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর আর কোনো দলই জয়ের মুখ দেখেনি কিউইদের মাটিতে।
উপমহাদেশের দলগুলোর রেকর্ড তো আরও শোচনীয়। গত ১১ বছরেও কিউইদের মাটিতে টেস্ট জিততে পারেনি তারা। সর্বশেষ জিতেছিল পাকিস্তান, সেই ২০১০ সালে।
পাকিস্তান নিউউজিল্যান্ডের মাটিতে তাদের সর্বশেষ সিরিজটিতে হারে ২০২০ সালে, ২-০ ব্যবধানে। ভারত তার আগের বছর হারে একই ব্যবধানে। আর শ্রীলঙ্কা ২০১৮ সালে হেরেছিল ১-০ ব্যবধানে।
ভাবা যায়য়! কিউইদের যে দাপট থামাতে পারেনি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দল; সে দাপট এবার থামিয়ে দিলো বাংলাদেশ।
শুধু তাই নয়। ২০১৭ সাল থেকে ঘরের মাঠে টানা ৮টি টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এবার সেই রেকর্ডও ভাঙছে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিতলেও এবার আর সিরিজ জয়ের আর সম্ভাবনা নেই কিউইদের।
সবমিলিয়ে দেশের বাইরে ৬১ টেস্টে ষষ্ঠ জয়ের দেখা পেলো বাংলাদেশ। আর র্যাংকিংয়ের সেরা পাঁচ দলের বিপক্ষে বিদেশের মাটিতে এটিই টাইগারদের প্রথম টেস্ট জয়। ওহ, নিউজিল্যান্ড তো বর্তমান টেস্ট চ্যাম্পিয়নও। সেই হিসেবটিও বা বাকি রাখা কেন!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়