দাপুটে জয়ের পরও যে আহ্বান জানালেন মুমিনুল
জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ছাড়া দেশের বাইরে টেস্ট জয়ের স্বাদ ছিল না বাংলাদেশের। নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে ছিল না কোনো ম্যাচেই জয়। সাম্প্রতিক সময়ে সব মিলিয়ে বাংলাদেশের পারফর্মও ভালো হচ্ছিল না। তবুও টাইগারদের বিশ্বাস ছিল তারা পারবেন। কেবল দরকার ছিল করে দেখানোর।
ম্যাচ শেষে মুমিনুল বলেন, “সবসময়ই বিশ্বাস ছিল যে আমরা পারব। আমাদের দরকার ছিল বিদেশে একটা ম্যাচ জেতা, আমরা প্রতিযোগিতা করতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি- এটা দেখানোর। আলহামদুলিল্লাহ এটা পেরেছি। দেখা যাবে এই আত্মবিশ্বাসে পরের ম্যাচে বা পরের সিরিজে জিতে যাচ্ছি।”
৮ উইকেটের দুর্দান্ত জয়ের পরও মুমিনুল বলছেন বেশি প্রত্যাশা করা যাবে না। নিউজিল্যান্ড সফরে বিগত রেকর্ড দেখে বাংলাদেশ দলের প্রতি সমর্থকদের বেশি প্রত্যাশা ছিল না আর সেটিই ক্রিকেটারদের জন্য আশীর্বাদ হয়েছে এসেছে।
মুমিনুল অনুরোধ করেন, “হ্যা, এই টেস্ট নিয়ে আপনাদের প্রত্যাশা কম ছিল, এটা অনেক সাহায্য করেছে। এখন হয়ত পরের টেস্টে আপনাদের প্রত্যাশা বেড়ে যেতে পারে যে পরের টেস্টেও জিতব। আমার কাছে মনে হয়, এত বেশি আশা না করাই ভালো। সবচেয়ে ভালো ছিল যে আমাদের ওপর কোনো প্রত্যাশাই ছিল না। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া।”
তিনি আরও বলেন, “আপনারা কোনো সময় এত বেশি আশা করবেন না আমার কাছে। এটাও প্রত্যাশা করবেন না যে এক-দুই বছরের ভেতরেই আমরা এক-দুই কিংবা পাঁচ-ছয় নং দল হয়ে যাব। আমি পরিকল্পনায় বিশ্বাস করি। যদি পরিকল্পনা ঠিক থাকে তাহলে ৭০ থেকে ৮০ শতাংশ সমস্যা সমাধান হয়ে যায়।।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়