দেশের জন্য না খেললে বিশ্বসেরা হয়ে সাকিবের লাভ কি প্রশ্ন পাপনের
দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান, রেকর্ড ভাঙা আর নতুন রেকর্ড গড়াই যেন তার কাজ। মাঠে নামলেই গড়েন কোন না কোন রেকর্ড। অথচ সেই সাকিবই সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন বিভিন্ন সময় ক্রিকেট থেকে ছুটি কিংবা কোন ফরম্যাট থেকে সরে যাওয়ার ইচ্ছে পোষণ করায়। এবার সাকিবকে কাঠ গড়ায় দাঁড় করালেন স্বয়ং বিসিবি সভাপতিই।
সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পাপন বলেন, ‘টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে -এরকম আমরা শুনিনি মানে আমার সঙ্গে কোনো কথা হয়নি এমনকি কেউ বলেনি। তবে ওর ব্যাপারে একটা অনিশ্চয়তা তো আছেই। কারণ, ও কখন খেলবে আর কখন খেলবে না -এটা নিয়ে সব সময়ই একটা অনিশ্চয়তা আছে আমাদের মধ্যে। আমি মনে করি এটি দলের জন্য তো খারাপই তেমনি ওর জন্যও খারাপ।’
তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে ওর সর্বশেষ যে কথা হয়েছে, যতদূর জানি এখন থেকে নিয়মিত খেলবে সব ফরম্যাটেই। আমরা সবসময় বলে আসছি নিঃসন্দেহে ও আমাদের সেরা খেলোয়াড়। কিন্তু সেরা খেলোয়াড় হয়ে লাভ নেই, যদি না খেলে দেশের জন্য।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়