হারার পথে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
আগের দিন দুই উইকেটে ৮৫ রান করা ভারত এ দিন থেমেছে ২৬৬ রান করে। একই স্পেলে ভারতের মিডল অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটার পূজারা, রাহানে ও ঋষভঁ পান্তকে ফিরিয়েছেন রাবাদা।
উইকেটরক্ষক কাইল ভেরিনিকে ক্যাচ দেয়া রাহানে ফেরেন ৫৮ রানে। ডিপেন্ডেবল পূজারা লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফেরেন ৫৩ রানে। পান্তকে ভেরিনির ক্যাচে পরিণত করে কোনো রান করার সুযোগই দেননি রাবাদা।
বিরাট কোহলির ইনজুরিতে এই টেস্টে সুযোগ পাওয়া হানুমা বিহারি ৪০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। শেষদিকে রবিচন্দ্রন অশ্বিন ১৪ বলে ১৬ ও শার্দুল ঠাকুর ২৪ বলে ২৮ রানের দুটি ইনিংস খেললে মোটামুটি বড় লক্ষ্য দাঁড় করায় ভারত।
অতিরিক্ত'র খাতা থেকেই এসেছে ৩৩ রান! রাবাদা ছাড়াও লুঙ্গি এনগিদি ও মার্কো ইয়ানসেন তিনটি করে উইকেট নেন। ডুয়ান অলিভিয়ের নেন একটি উইকেট।
বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫০ রানের আগেই (৪৭ রানে) এইডেন মার্করামের উইকেট হারায় প্রোটিয়ারা। ৩১ রান করা এই ওপেনারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন শার্দুল। এরপর ২৮ রান করা কিগান পিটারসেনকে একইভাবে ফেরান অশ্বিন।
এলগার ৪৬ ও র্যাসি ভ্যান ডার ডুসেন ১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দুই উইকেটে ১১৮ রান। এখনো প্রয়োজন ১২২ রান।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)-
ভারত (প্রথম ইনিংস)- ২০২ (৬৩.১ ওভার)
(রাহুল ৫০, অশ্বিন ৪৬; জানসেন ৪/৩১, অলিভার ৩/৬৪)
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস)- ২২৯ (৭৯.৪ ওভার)
(পিটারসেন ৬২, বাভুমা ৫১; শার্দুল ৭/৬১, শামি ২/৫২)
ভারত (দ্বিতীয় ইনিংস)- ২৬৬/১০ (৬০.১ ওভার)
(রাহানে ৫৮, পূজারা ৫৩, বিহারি ৪০*; এনগিদি ৩/৪৩, জানসেন ৩/৬৭, রাবাদা ৩/৭৭)
দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস)- ১১৮/২ (৪০ ওভার) (লক্ষ্য ২৪০ রান)(এলগার ৪৬*, মার্করাম ৩১; অশ্বিন ১/১৪)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?