ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিল সৌদি আরব
গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, প্রথম ওমরাহ পালনের পর দ্বিতীয়বার কেউ ওমরাহ পালন করতে চাইলে নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে ইটমারানা বা তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্বিতীয় ওমরার জন্য আবেদন করতে পারবেন। তবে প্রথমবার ওমরাহ পালনের ১০ দিন পর দ্বিতীয় ওমরাহ পালন করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নতুন এই নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এর আগে ওমিক্রনের বিস্তার ঠেকাতে সৌদি আরব সরকার মক্কা ও মদিনায় সামাজিক দূরত্বের বিধান আরোপ করে।
৪ জানুয়ারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, মক্কা ও মদিনায় নামাজি এবং উমরাহ্ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে।
সব দর্শনার্থীকে মাস্ক পরতে হবে। সৌদি সরকার ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।
করোনা শুরুর পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৮৭৪ জনের বেশি।
গত রোববার সরকার ঘোষণা করেছে, ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড বুস্টারের সনদ দেখাতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়