সুজনকে নিয়ে অবিশ্বাস্য কথা বললেন মাশরাফি
মাঠ ও মাঠের বাইরে ক্রিকেটারদের অকৃত্রিম বন্ধু হিসেবেই পরিচিত সুজন। ক্রিকেটারদের দুঃসময়ে যাকে পাওয়া যায়। প্রিমিয়ার লিগ কিংবা বিপিএলে কেউ দল পাচ্ছেন না, ছুটে যান ‘সুজন কাকা’র কাছে।
ক্লাব ক্রিকেট, বিপিএল আর জাতীয় দল-সব জায়গায়ই ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা থাকে সুজনের। আর সে কারণেই ‘চাচা সুজন’ ক্রিকেটারদের বড় অংশের প্রিয়।
অন্যপক্ষের দাবি, সুজন একা অনেকগুলো পদ আটকে বসে আছেন। তিনি বোর্ড পরিচালক, বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান । জাতীয় দলের ব্যবস্থাপনায় আছেন। ক্লাব কোচিং করান। আবাহনীর প্রধান কোচ আবার বিপিএলেরও কোনো না কোন দলের হেড কোচের দায়িত্ব পালন করেন। একই ব্যক্তির এতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় থাকা নিয়েও বেশ কথা হয়। আছে সমালোচনাও।
তারপরও এটা ধ্রুবতারার মত সত্য, খালেদ মাহমুদ সুজনের আন্তরিকতায় ঘাটতি নেই। হোক তা জাতীয় দল, আবাহনী কিংবা বিপিএলের কোনো দল- তিনি যে দলের সঙ্গেই থাকেন না কেন, শতভাগ উজাড় করে দেন। সাফল্য পেতে সর্বাত্মক চেষ্টাও থাকে।
এবার সেই নিবেদিতপ্রাণ মানুষটির অকুণ্ঠ প্রশংসা করলেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার শেরে বাংলায় গণমাধ্যমের সাথে আলাপে জাতীয় দলের সর্বকালের সফলতম অধিনায়ক পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, নিউজিল্যান্ডে জাতীয় দলের সঙ্গে সুজনের থাকাটা একটা বড় প্লাস পয়েন্ট। দলকে সাহস জোগাতে, অনুপ্রাণিত ও উজ্জীবিত করতে সুজনেরও বড় ভূমিকা আছে।
খালেদ মাহমুদ সুজনকে ক্রিকেটারদের শুভাকাঙ্খী আখ্যা দিয়ে মাশরাফি বলেন, ‘ক্রিকেটারদের জন্য উনি ইতিবাচক একজন মানুষ। এজন্যই উনার কথা বলেছি। শৃঙ্খলা রাখার ক্ষেত্রেও, খেলোয়াড়দের সাথে কতটুকু আলোচনা করতে হবে, কী প্রয়োজন, সুযোগ সুবিধা সবকিছুর দিকে খেয়াল রাখেন। এই জায়গা থেকে সুজন ভাইর কথা বলতেই হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে