ব্রেকিং নিউজ: দলে ফিরছেন কোহলি
জোহানেসবার্গে কোহলির টস করতে নামার কথা থাকলেও সেখানে দেখা মেলে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া লোকেশ রাহুলকে। জানা যায়, পিঠের চোটের কারণে দ্বিতীয় টেস্টে নেই ডানহাতি এই ব্যাটার।
কোহলি বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছিলেন হানুমা বিহারি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে কেপটাউনে কোহলি ফিরলে জায়গা হারাতে হবে তাকে। এদিকে কোহলি দ্রুতই সেরে উঠছেন বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ।
ম্যাচ শেষে এ প্রসঙ্গে কোহলি বলেন, ‘আমার মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। শেষ কয়েক দিন ধরে ট্রেনিং করছে। দৌড়ানো শুরু করেছে। নেটে থ্রো ডাউনের সাহায্যে ব্যাট করেছে শেষ দু’দিন। এখন তাকে নিয়ে আমি নামবো।’
‘কেপ টাউনের আগে আরও দু’টো নেট সেশন পাবে। তা ছাড়া এখনও চার দিন পরে খেলা। আমি আশা করছি, ও (কোহলি) খেলবে। ফিজ়িওর সঙ্গে এখনও আলোচনা করিনি। কিন্তু ওর সঙ্গে কথা বলে মনে হল, খুব একটা সমস্যা নেই।’
এদিকে ইনজুরিতে পড়েছেন মোহাম্মদ সিরাজ। ডানহাতি এই পেসার ফিট না হলে কেপটাউনে দেখা যেতে পারে ইশান্ত শর্মা কিংবা উমেশ যাদবকে। আগামী ১১ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের তৃৃতীয় ও শেষ টেস্ট। একটি করে ম্যাচ জেতায় সিরিজ ১-১ এ সমতায় রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে