বিপিএলে নতুন ঠিকানায় আন্দ্রে রাসেল, জেনেনিন খেলবেন যে দলের হয়ে
বিপিএলের এবারের আসরের অন্যতম আলোচিত দল ফরচুন বরিশাল প্লেয়ার্স ড্রাফটের আগেই স্কোয়াডে দেশী ক্রিকেটার হিসেবে যুক্ত করেছিল সাকিব আল হাসানকে। তিনজন বিদেশি নেয়ার সুযগ থাকায় তা কাজে লাগিয়ে বরিশাল নিজেদের স্কোয়াড ভারি করতে চেয়েছিল আন্দ্রে রাসেলকে স্কোয়াডে নিয়ে। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের সাথে আনুষ্ঠানিক চুক্তি না হওয়াতে শেষ পর্যন্ত তাকে বগলদাবা করেছে আসরের আরেক শক্তিশালী দল বিসিবি ঢাকা।
রাজধানীর প্রতিনিধিত্ব করা দলটির মালিকানা নিয়েই তৈরি হয়েছিল নানা জটিলতা। শেষ পর্যন্ত বিসিবির অধীনে পরিচালিত হওয়া এই দলটি ড্রাফটের বাইরে স্কোয়াডে যুক্ত করেছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। এরপর ড্রাফট থেকে তারা স্কোয়াডে যুক্ত করেছে টাইগারদের আরও দুই সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালকে।
এছাড়া দলটিতে দেশী ক্রিকেটার হিসেবে রয়েছেন শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, শামসুর রহমান ও এবাদত হোসেনরা।
ঢাকার স্কোয়াডে বিদেশি ক্রিকেটার হিসেবে ড্রাফট থেকে তারা যুক্ত করেছে মোহাম্মদ শাহাজাদ, নজিবুল্লাহ জাদরান, কাইস আহমেদদের। সেই সাথে নতুন করে তারা সর্বশেষ দলে নিল ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে।
গোটা বিশ্বে চলা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরি করে বেড়ানো আন্দ্রে রাসেলের অধীনের গত বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী। সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে দলে নিয়ে তাই ঢাকা আরও একধাপ এগিয়ে গেল বিপিএলের এবারের আসরে।
এক নজরে দেখে নেয়া যাক বিসিবি ঢাকার চূড়ান্ত স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live