ব্রেকিং নিউজ: মেসি, আন্দ্রেসদের বার্সেলোনা কোচকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সূত্র মতে জানা গেছে, আপাতত এক বছরের চুক্তি হবে ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ কোচের সঙ্গে। জানুয়ারিতেই বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে ক্যাবরেরাকে।
বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিতে আগামী সপ্তাহে ঢাকায় আসবেন তিনি।গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের ১০-১২ দিন আগে ব্রিটিশ কোচ জেমি ডেকে দুই মাসের ছুটিতে পাঠিয়ে স্প্যানিশ অস্কার ব্রুজনের কাধে খন্ডকালীন দায়িত্ব তুলে দেয় বাফুফে।
সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর অস্কার ব্রুজন চুক্তি আর না বাড়ানোয় নভেম্বরে চার জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য দায়িত্ব দেওয়া হয় পর্তুগিজ মারিও লেমোসকে।
খন্ডকালীনের দিকে আর না হেটে বাফুফের খোজ ছিল স্থায়ী কোচ নিয়োগে। সে পথে হেটেই স্প্যানিশ হাভিয়ের ক্যাবরেরাকে বেছে নিয়েছে ফুটবল ফেডারেশন।
হাভিয়ের ক্যাবরেরাকে পরিচয় করিয়ে দিতে খুব বেশি উপমা দেওয়ার প্রয়োজন হয়তোবা নেই। তাকে চিনিয়ে দিতে একটা নাম’ই যথেষ্ট, সেটা হচ্ছে ‘বার্সেলোনা’। যে একাডেমি থেকে বেড়ে উঠেছেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তার মত তারকারা সেই ‘লা মাসিয়া’র ভার্জিনিয়া শাখা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন ক্যাবরেরা।
বার্সেলোনার মত ক্লাবের একাডেমির কোচের দায়িত্ব পালন করা তো আর যেনো তেনো কথা নয়। সেই ক্যাবরেরাকেই কোচ হিসেবে পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল।
শুধু বার্সেলোনার একাডেমি নয়, ক্যাবরেরা সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালন করছিলেন আরেক স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমির। এছাড়া দুই বছরের অধিক সময় ধরে তিনি লা লিগার টেকনিকেল ডিরেক্টর পদেও দায়িত্বরত ছিলেন। সে সময় লা লিগার স্কুল ফুটবল কার্যক্রমের অংশ হিসেবে ভারতের বিভিন্ন স্কুলের হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে ফুটবলীয় জ্ঞান ছড়িয়ে দিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে