বিসিএলে চূড়ান্ত সূচি প্রকাশ, প্রথম দিনেই মুখোমুখি সাকিব-তামিম
তবে বিসিবি সূত্র একটা সূচি নিশ্চিত করেছে। চূড়ান্ত হওয়া সূচি অনুযায়ী, ৯ জানুয়ারি থেকে শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণ। ৯, ১১ ও ১৩ জানুয়ারি প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
প্রথম রাউন্ডের খেলায় মুখোমুখি হবে বিসিবি দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের হয়ে অংশ নেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। অপর ম্যাচে তামিম ইকবালের দল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল ওয়ালটন মধ্যাঞ্চল, যারা লঙ্গার ভার্শনে এবার শিরোপা ঘরে তুলেছে।
দ্বিতীয় রাউন্ডে পরস্পরের মুখোমুখি হবে বিসিবি দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল এবং ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। তৃতীয় ও শেষ রাউন্ডের খেলায় বিসিবি দক্ষিণাঞ্চল ওয়ালটন মধ্যাঞ্চলের এবং ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল বিসিবি উত্তরাঞ্চলের মোকাবেলা করবে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি। এরপর ক্রিকেটাররা যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
একনজরে বিসিএলের ওয়ানডে সংস্করণের সূচি
| রাউন্ড | তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ১ম রাউন্ড | ৯ জানুয়ারি | বিসিবি দক্ষিণাঞ্চল বনাম বিসিবি উত্তরাঞ্চল | সিলেট স্টেডিয়াম একাডেমি মাঠ |
| ১ম রাউন্ড | ৯ জানুয়ারি | ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল বনাম ওয়ালটন মধ্যাঞ্চল | সিলেট স্টেডিয়াম মূল মাঠ |
| ২য় রাউন্ড | ১১ জানুয়ারি | বিসিবি দক্ষিণাঞ্চল বনাম ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল | সিলেট স্টেডিয়াম মূল মাঠ |
| ২য় রাউন্ড | ১১ জানুয়ারি | ওয়ালটন মধ্যাঞ্চল বনাম বিসিবি উত্তরাঞ্চল | সিলেট স্টেডিয়াম একাডেমি মাঠ |
| ৩য় রাউন্ড | ১৩ জানুয়ারি | বিসিবি দক্ষিণাঞ্চল বনাম ওয়ালটন মধ্যাঞ্চল | সিলেট স্টেডিয়াম মূল মাঠ |
| ৩য় রাউন্ড | ১৩ জানুয়ারি | ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল বনাম বিসিবি উত্তরাঞ্চল | সিলেট স্টেডিয়াম একাডেমি মাঠ |
| ৪র্থ রাউন্ড | ১৫ জানুয়ারি | ফাইনাল | এখনও নির্ধারণ করা হয়নি |
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে