দ্বিতীয় টেস্টে বড় ভূমিকা রাখবে টস: সাকিব
প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় তুলে নিয়ে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচ না জিতে অন্তত ড্র করলেও সিরিজ জিতবে বাংলাদেশ। ঐতিহাসিক প্রথম ম্যাচ জয়ের স্বস্তি নিয়ে টাইগাররা দ্বিতীয় ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে।
এবার নিউজিল্যান্ড সফরে না গেলেও অতীতে ক্রাইস্টচার্চে খেলা হয়েছে সাকিবের। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ক্রাইস্টচার্চে বড় বিষয় হয়ে উঠবে টস। বাংলাদেশ টস জিতলে আগে ফিল্ডিং করার পরামর্শও দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘এই টেস্টের সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে টস। নিউজিল্যান্ডে সবসময় দ্বিতীয় ও তৃতীয় দিনে উইকেট খুব ভালো থাকে। টস জিতে যদি ফিল্ডিং করতে পারে আমার কাছে মনে হয় সব থেকে ভালো হবে। টস না জিতলে কঠিন হবে। তবে যে আত্মবিশ্বাস প্রথম টেস্ট থেকে পেয়েছে, এটা ভালোভাবে কাজে লাগাতে পারবে।’
গুঞ্জন রয়েছে, এই ম্যাচে পেস বান্ধব সবুজ ঘাসের উইকেট ব্যবহৃত হবে। সাকিব মনে করছেন, সবুজ উইকেটে পেলে বাংলাদেশের পেসাররাই নিউজিল্যান্ডের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।
তিনি বলেন, ‘গ্রিন উইকেট হলেও আমাদের এডভান্টেজ থাকবে। আমাদের তিন পেসারও খুব ভালো বল করছে। মিরাজও অসাধারণ বোলিং করেছে। ওদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের বোলারদেরকেও মোকাবেলা করতে হবে। এমন একটা ম্যাচ জেতার পর সবাই অনেক আত্মবিশ্বাসী থাকে। আশা করব এই আত্মবিশ্বাস যেন কাজে লাগে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live