ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, দেখেনিন মেসি, রোনালদো, নেইমারের অবস্থান
দ্য বেস্ট তথা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার প্রথমে ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। সেখান থেকে বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইন, আরলিং হালান্ড, জর্জিনহো, এনগোলো কান্তে ও কাইলিয়ান এমবাপে।
গত বছরের নভেম্বরে ক্যারিয়ারে সপ্তমবারের মতো ব্যালন ডি অর পুরস্কার জিতেছিলেন মেসি। তখনই ধারণা করা হয়েছিল, ফিফা দ্য বেস্ট পুরস্কারেও এগিয়ে থাকবেন তিনি।
হলোও তাই। এখন পর্যন্ত ছয়বার দ্য বেস্ট জিতেছেন মেসি। এবার জিতলে ব্যালনের মতো এটিও সপ্তমবারের মতো ঘরে তুলবেন তিনি।
২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যকার পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কার। ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের ভিত্তিতেই ঘোষণা করা হবে চূড়ান্ত পুরস্কার।
ব্যালনের মতো ফিফা বেস্টও উঠতে পারে মেসির হাতেই। বার্সেলোনার হয়ে দলীয় সাফল্য তেমন না পেলেও, ব্যক্তিগত নৈপুণ্যে ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে জেতেন রেকর্ড অষ্টম পিচিচি ট্রফি। এছাড়া কোপা দেল রের ফাইনালে জোড়া গোল করেন তিনি।
আর জাতীয় দলের হয়ে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা, জিতেছেন কোপা আমেরিকা। আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে চার গোল ও পাঁচ এসিস্ট করে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে